মঞ্চে গান গাইতে গাইতে আচমকা দর্শকদের থেকে ক্ষমা চাইলেন সুনিধি, কী হয়েছে?
গলায় তীব্র সমস্যা সত্ত্বেও, লখনউ কনসার্টে সুনিধি চৌহান তাঁর লড়াইয়ের কথা জানান এবং দর্শকদের বিপুল সমর্থন পান।
একজন গায়িকা হিসাবে নয়, একজন অসাধারণ পারফরমার হিসেবে পরিচিত গায়িকা সুনিধি চৌহান। কিন্তু খুব সম্প্রতি লখনউতে একটি কনসার্ট চলাকালীন আজমকাই গান থামাতে হয় তাঁকে। তিনি এতটাই আবেগতাড়িত হয়ে পড়েন যে দর্শকদের সামনেই কাঁদতে থাকেন তিনি।

কী ঘটেছে গায়িকার সঙ্গে
৭ মার্চ লখনৌয়ের কুল ব্রিজ রিসোর্টে গান গাইতে গিয়ে গলা ধরে যায় গায়িকার। এরপরই রীতিমতো কাঁদতে শুরু করেন তিনি। গান গাইতে গাইতেই তিনি বলেন, আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।
আরও পড়ুন: 'সিরিয়ালটাকে কমেডি বানিয়ে দিল...', ‘পরিণীতা’ -র নতুন প্রমো দেখে হতাশ নেট পাড়ার বাসিন্দারা
চোখে জল নিয়েই সুনিধি বলেন, এর আগে আমার সঙ্গে কখনও এমন হয়নি। খুব অস্বস্তিকর। আমি ভীষণ দুঃখিত। আমি যখনই গান গাই তখনই আমার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি। আমি এবারেও চেষ্টা করব। জানি হয়তো ভালো হবে না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।
শারীরিক অস্বস্তি হওয়া সত্ত্বেও তিনি নিজের গান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে দর্শকরাও সেই মুহূর্তে করতালি দিয়ে গায়িকাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। সবমিলিয়ে কিছু মুহূর্তের জন্য কনসার্টে তৈরি হয় একটি আবেগঘন মুহূর্ত।
আরও পড়ুন: ‘চোর’ দিদিকে ধরতে এবার ‘পুলিশ’ হবে উজি! লড়াইয়ে কী পাশে পাবে ঋষিকে?
সাম্প্রতিক বছরগুলিতে, সুনিধি চৌহান ভারতে একজন শীর্ষস্থানীয় লাইভ পারফর্মার হিসেবে তার খ্যাতি আরও জোরদার করেছেন। ২০০০ সালের গোড়ার দিকে তিনি বলিউডের সবচেয়ে স্বীকৃত প্লেব্যাক গায়িকাদের একজন হিসেবে খ্যাতি অর্জন করলেও, গত দশকে তিনি ক্রমবর্ধমানভাবে বৃহৎ আকারের কনসার্ট, সঙ্গীত উৎসব এবং ভ্রমণের উপর মনোযোগ দিয়েছেন। তার অনুষ্ঠানগুলি তাদের উচ্চ উদ্যমী, বিস্তৃত সেটলিস্টের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে বলিউডের হিট এবং স্বাধীন সঙ্গীত, এবং বৃহৎ শ্রোতাদের আকর্ষণ করার ক্ষমতা।
E-Paper











