Sunidhi Chauhan: ‘কঠিন সিদ্ধান্ত..’, কেঁদেছিলেন লখনউ কনসার্টে, শনিবার কলকাতায় গাইবেন না সুনিধি

Sunidhi Chauhan: শনিবার কলকাতায় নিজের গানের শো  বাতিল করলেন সুনিধি। কেন এই কঠিন সিদ্ধান্ত গায়িকার? 

Mar 13, 2026, 15:16:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শহর কলকাতায় যখন সুরের মহালয়া ওঠার কথা, ঠিক তখনই একরাশ মন খারাপের খবর শোনালেন বলিউডের ‘মেলোডি কুইন’ সুনিধি চৌহান। শনিবার কলকাতায় একটি মেগা কনসার্ট করার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে সেই শো বাতিল করলেন গায়িকা। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? আরও পড়ুন-অঙ্গনার প্রেমে হাবুডুবু আদৃত-নীল, পঞ্চম সুরে ফিরছে ‘অনুরাধা’, বড় পর্দায় চমক

‘কঠিন সিদ্ধান্ত..’, কেঁদেছিলেন লখনউ কনসার্টে, শনিবার কলকাতায় গাইবেন  না সুনীধি
‘কঠিন সিদ্ধান্ত..’, কেঁদেছিলেন লখনউ কনসার্টে, শনিবার কলকাতায় গাইবেন না সুনীধি

কেন পিছিয়ে গেল শো?

সুনিধি নিজেই সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে এই খবর জানিয়েছেন। গায়িকা জানান, 'সমাজমাধ্যমে লখনউয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিয়ো ঘুরছে। আমি ঘন ঘন গলার সংক্রমণে ভুগছি। চিকিৎসকের পরামর্শে আমি এখন গলাকে সম্পূর্ণ বিশ্রাম দিচ্ছি। এমন অবস্থায় সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হল। আমি ১৪ মার্চের অনুষ্ঠানটার দিন বদল করতে বাধ্য হচ্ছি। যাতে আমরা ভাল করে আপনাদের সামনে পারর্ফম করতে পারি।’

হ্য়াঁ, ১৪ই মার্চের বদলে দু-সপ্তাহ পিছিয়ে যাচ্ছে সুনিধির কলকাতা কনসার্টের তারিখ। আগামী ২৫ মার্চ তিলোত্তমায় পারফর্ম করবেন গায়িকা। ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিটেই ওইদিনের অনুষ্ঠান দেখা যাবে, ভেনুও একই থাকছে। আর যদি কেউ ওই তারিখে উপস্থিত থাকতে না পারেন, তবে রিফান্ড বা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফর শুরু করেছেন সুনিধি চৌহান। কিন্তু ট্য়ুর চলাকালীনই গায়িকার গলায় সমস্য়া দেখা যায়। শেষবার লখনউতে মঞ্চে উঠে কেঁদে ফেলেন শিল্পী। তিনি বলেন, ‘আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।’ কাঁদতে কাঁদতে যোগ করেন, 'হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি। খুব অস্বস্তিকর। আমি দুঃখিত।’

আবেগপ্রবণ কলকাতা:

কলকাতায় সুনিধির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর ‘বিড়ি জলাইলে’ থেকে শুরু করে ‘শিলা কি জওয়ানি’— লাইভ পারফরম্যান্সে স্টেজে আগুন ধরানোর অপেক্ষায় ছিল তিলোত্তমা। কিন্তু আপাতত সেই প্রতীক্ষা আরও কয়েক দিনের জন্য বেড়ে গেল। তবে সুনিধি কথা দিয়েছেন, যখনই তিনি স্টেজে উঠবেন, কলকাতার জন্য এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেবেন।

কলকাতা কনসার্টের ভেনু ও টিকিট:

২৫ তারিখ অ্য়াকোয়াটিকাতে পারফর্ম করবেন সুনিধি। সন্ধ্য়া ৭টায় শুরু অনুষ্ঠান। দু-ঘণ্টা আগে খুলে যাবে গেট। টিকিটের সর্বনিম্ন মূল্য় আড়াই হাজার টাকা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More