চেহারায় নেই কোনও জৌলস, হয়ে গিয়েছেন মারাত্মক রোগা, কোনও অসুখে ভুগছেন সুনীল পাল?
সুনীল পাল একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা। নিজের কমেডি দিয়ে অনেকের মন জয় করলেও সম্প্রতি তাকে দেখে অবাক হয়েছেন ভক্তরা। তাকে বেশ দুর্বল দেখাচ্ছিল।
একটা সময় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে অন্যতম ছিলেন সুনীল পাল। একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। একসময় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাভটার চ্যালেঞ্জ’ জয় করে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এই কমেডিয়ান।
মাঝে যদিও বহু বছর সেই ভাবে আর দেখতে পাওয়া যায় না সুনীল পালকে। তবে সম্প্রতি কপিল শর্মার আসন্ন ছবি ‘কিস কিস কো পেয়ার কারু ২’ ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে দেখা যায় এই কমেডিয়ানকে। কিন্তু সুনীল পালের শারীরিক অবস্থা দেখে একদিকে যেমন অবাক হয়ে গিয়েছেন তেমন অন্যদিকে চিন্তিত নেটিজেনরা।
আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক
যে মানুষটি একসময় সুনীল শেট্টি থেকে শুরু করে অনিল কাপুর সবার সঙ্গে রেড কার্পেটে হেঁটেছিলেন, সেই সুনীল পালকে হঠাৎ অস্বাভাবিক রোগা হতে দেখে প্রশ্ন জাগে সকলের মনে। এই দিন তিনি পরেছিলেন একটি নীল রঙের শার্ট, কালো ট্রাউজার এবং মাথায় কালো টুপি।
প্রথমে সুনীল পালকে দেখে অনেকেই ঠিক মতো চিনতে পারেননি কিন্তু তারপর যখন বোঝা গিয়েছে তখন খুব স্বাভাবিকভাবেই অভিনেতার এত কমে যাওয়া ওজন নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় সুনীল পালের এই ছবি ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন করেছেন, কেন হঠাৎ এত রোগা হয়ে গিয়েছেন তিনি? কোন অসুখে ভুগছেন না তো?
আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’
কেউ কেউ আবার লিখেছেন, ইনি কি সত্যি সুনীল পাল? বুঝতেই পারছি না। বিশ্বাস হচ্ছে না এত রোগা হয়ে গিয়েছেন ইনি। যদিও সুনীল পাল কোনও রোগে আদৌ ভুগছেন কিনা সেটা না জানা গেলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।
অনেকে আবার পুরনো বিতর্ক টেনে এনে বলেন, একটা সময় কপিল শর্মার সমালোচনা করতে শোনা গিয়েছিল সুনীল পালকে। সেই কপিল শর্মা ছবির প্রিমিয়ারে আসতে হল তাঁকে। একটা সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে যে মানুষটা নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি অজান্তেই এখন হারিয়ে গিয়েছেন লাইমলাইট থেকে।












