Govinda-Sunita: মারা যায় গোবিন্দার ৩ মাসের মেয়ে! ‘আমার কোলেই…’, বলেন সুনীতা! কবে ঘটে এই ঘটনা?
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি একটি পডকাস্টে জানান যে, টিনার জন্মের পরে তাদের কোলে আরও একটি কন্যা সন্তান এসেছিল। কিন্তু বাচ্চাটির বয়স যখন তিন মাস, তখন সে মারা যায়।
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা কখনোই খুব রাখঢাক করে কথা বলেন না। সম্প্রতি জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে। সুনীতা আহুজা জানান, টিনার পর তাঁদের কোলে এসেছিল আরও একটি কন্যা সন্তান। তবে তিন মাস বয়সে শিশুটির মৃত্যু হয়। গোবিন্দা-পত্নী বলেন, সেই মুহূর্তটি তাঁর জন্য খুব কঠিন ছিল। সুনীতার কোলেই শেষ নিঃশ্বাস ফেলেছিল বাচ্চাটি।
গোবিন্দা ও সুনীতা।
ঊষা কাকাড়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় গোবিন্দার সঙ্গে হওয়া তাঁর আরেক কন্যা সন্তানকে নিয়ে কথা বলেন সুনীতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সেই মুহূর্ত কোনটা, যখন তিনি নিজের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছিলেন? এই প্রশ্নের উত্তরে সুনীতা তাঁর দ্বিতীয় মেয়ের কথা জানান।
সুনীতা বলেন, ‘আমার আরও একটি মেয়ে হয়েছিল। অষ্টলক্ষ্মী তাঁর নাম ছিল, সে ছিল প্রি ম্যাচিওর। তিন মাস ওকে কোলে কোলে রেখেছিলাম। আসলে ওর ফুসফুসের বিকাশ হয়নি ঠিক করে। সেই রাতে ও শ্বাস নিতে পারছিল না, এবং আমার কোলেই মারা গিয়েছিলেন। এটি আমার জন্য খুব বাজে একটা সময় ছিল, অন্যথায় আজ আমার দুটি মেয়ে এবং একটি ছেলে থাকত।’
গোবিন্দা এবং সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেছিলেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। গোবিন্দা ও সুনীতার টিনা নামে একটি মেয়ে রয়েছে। আর তাঁদের ছেলের নাম যশবর্ধন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সুনীতা ও গোবিন্দার ডিভোর্সের খবর আসছে। তবে বেশ কয়েকবার দুজনেই সাফ জানিয়ে দিয়েছেন দুজনের ডিভোর্স হবে না। সুনীতাকে বরং বলতে শোনা যায়, যদি কখনও এমনটা হয়, তাহলে তিনি নিজেই এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানাবেন।
News/Entertainment/Govinda-Sunita: মারা যায় গোবিন্দার ৩ মাসের মেয়ে! ‘আমার কোলেই…’, বলেন সুনীতা! কবে ঘটে এই ঘটনা?