Sunny Deol: ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে, বর্ডার ২-র টিজার লঞ্চে চোখে জল সানির, রইল ভিডিয়ো

বাবার মৃত্যুর যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেননি সানি। এর মাঝেই কাজে ফিরলেন, বর্ডার ২-এর প্রচারমূলক অনুষ্ঠানে চোখে জল ঢাই কিলো কা হাতের মালিকের।

Published on: Dec 17, 2025 12:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধর্মেন্দ্রর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি সানি দেওল। তাই তো নিজের আসন্ন ছবি 'বর্ডার ২'-এর টিজার লঞ্চ ইভেন্টে মঙ্গলবার কাঁদলেন সানি । গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে থেকেছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর অসুস্থতা, মৃত্য়ু এবং লোকচক্ষুর আড়ালে হিম্যানের শেষযাত্রা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন সানি।

बॉर्डर 2
बॉर्डर 2

বরুণ ধাওয়ান এবং আহান শেঠি-সহ বর্ডার ২-এর বাকি কলাকুশলীরাও এদিন হাজির ছিলেন। বারার কথা স্মরণ করে সানির চোখের জলের বাধ মানেনি। ধর্মেন্দ্রর মৃত্যুর পর এই প্রথম সানির কোনও প্রোমোশন্যাল অনুষ্ঠানের অংশ হেলন। উপস্থাপক যখন তাকে 'বর্ডার ২' সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগপ্রবণ হতে শুরু করেছিলেন। তাঁর গলা বুজে আসছিল। মুখে হাসি ছিল, কিন্তু চোখের জল লুকোতে পারেননি সানি। এরপরই জনতার মন রাখতে কাঁপা গলাতেই সানি 'বর্ডার ২' ছবির সংলাপ দেন, ‘আওয়াজ কত দূর পৌঁছাবে…. লাহোর পর্যন্ত’।

অনুরাগ সিং পরিচালিত বর্ডার ২ নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। আড়াই দশকেরও বেশি সময় পর বর্ডার-এর সিকুয়েল হাজির হচ্ছে বড় পর্দায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, সানি দেওল, বরুণ ধাওয়ান ও আহান শেঠি। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সোনম বাজওয়া, মোনা সিং, মেধা রানা, অঙ্গদ সিং, গুনীত সান্ধু এবং পরমবীর চিমা। ছবিটি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, ২৩শে জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে।