সাহেবের বুকে মাথা রেখে সুস্মিতা, কখনও গালে হাত রেখে ভাসলেন প্রেমে ! নতুন কাজ নিয়ে ফিরছেন তাঁরা! রইল মহড়ার ঝলক

কথা শেষ হয়ে গেলেও সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেকে নিয়ে প্রেমচর্চা এখনও অব্যহত। মেগা শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পার হলেও সাহেব-সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন একটুও কমেনি। আর তার মাঝেই ফের জুটি বাঁধতে চলেছেন সাহেব-সুস্মিতা!

Published on: Jan 12, 2026 10:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কথা শেষ হয়ে গেলেও সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেকে নিয়ে প্রেমচর্চা এখনও অব্যহত। মেগা শেষ হওয়ার পর বেশ কয়েক মাস পার হলেও সাহেব-সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন একটুও কমেনি। আর তার মাঝেই ফের জুটি বাঁধতে চলেছেন সাহেব-সুস্মিতা!

সাহেবের বুকে মাথা রেখে সুস্মিতা, কখনও গালে হাত রেখে ভাসলেন প্রেমে ! নতুন কাজ নিয়ে ফিরছেন তাঁরা! রইল মহড়ার ঝলক
সাহেবের বুকে মাথা রেখে সুস্মিতা, কখনও গালে হাত রেখে ভাসলেন প্রেমে ! নতুন কাজ নিয়ে ফিরছেন তাঁরা! রইল মহড়ার ঝলক

আরও পড়ুন: দেবলীনার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ সায়কের! 'খুব গর্ব হচ্ছে…', কোন বিশেষ কাজ করলেন অভিনেতা?

কিন্তু ছোট পর্দায় নয়, অনেকেই ভাবতে পারেন সম্প্রতি নায়িকা ওটিটিতে পা রাখতে চলেছেন। তবে কি সিরিজে জুটি বাঁধছেন তাঁরা? তেমনটা অবশ্য আভাস মেলেনি। তবে বেশ কয়েকমাস আগে জানা গিয়েছিল তাঁরা মঞ্চে জুটিতে ফিরবেন ‘সিরাজ এবং’ নাটকের হাত ধরে। এবার প্রত্যাবর্তনের আগে মহড়ার কিছু ঝলক সামনে আনলেন সাহেব। সেখানে সাহেবকে কখনও অ্যাকশন দৃশ্যে আবার কখনও মনস্তাত্ত্বিক দৃশ্য অভিনয় করতে দেখা গিয়েছে। আবার কখনও সুস্মিতার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে নজর কেড়েছেন।

মহড়ার ভিডিয়োয় দেখা গিয়েছে সুস্মিতা কখনও সাহেবের বাহুডোরে বাঁধা পড়ে তাঁর বুকে মাথা রাখেছেন, আবার কখনও সাহেব তাঁর হাত দিয়ে আগলে রেখেছেন সুস্মিতার গাল। কখনও সুস্মিতাও সাহেবের গালে হাত রেখে গভীর দৃশ্য ডুব দিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করে সাহেব সুস্মিতাকে ট্যাগও করেন।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর শেষ ছবি 'এক্কিস' দেখেননি হেমা? 'যখন ক্ষত…', কারণ জানালেন অভিনেত্রী

ভিডিয়োটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘১৭৫৭ সালের ২৩ জুন, নবাব সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর বিরুদ্ধে পলাশির যুদ্ধে পরাজিত হন। এটা অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাবের সমাপ্তি এবং ব্রিটিশ শাসনের অধীনে ২০০ বছরের দাসত্বের দীর্ঘ ইতিহাসের সূচনা ছিল। আসুন সিরাজের এমন একটি দিক প্রত্যক্ষ করি, যা ইতিহাসবিদরা কম তুলে ধরেছেন, লেখকরাও সেভাবে লেখেননি, বিজয়ীর লেখা সেই ইতিহাস হারিয়ে গিয়েছে।’

এই নাটকটি পরিচালনা করছেন অবন্তী চক্রবর্তী, প্রযোজনার দায়িত্ব নিয়েছে বেঙ্গল টকিজ, এই প্রযোজনা সংস্থাই ‘কথা’ তৈরির দায়িত্বে ছিল। সুতরাং, এ খানিকটা ঘরে ফেরার মতো ব্যাপার। জানুয়ারি মাসেই কলকাতাতে প্রথম শো ‘সিরাজ এবং’-এর। এরপর দেশের অনান্য শহরেও মঞ্চস্থ হবে এই নাটক। সাহেব-সুস্মিতা ছাড়াও অভিনয় করবে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অর্পিতা গঙ্গোপাধ্য়ায়, সেঁজুতি রায় মুখোপাধ্যায়রা ভিডিয়োয় তাঁদের কিছু কিছু ঝলকও দেখা গিয়েছে।