সাহেবের বাহুলগ্না হয়ে জন্মদিনে নায়ককে আদুরে বার্তা সুস্মিতার! 'জীবনে একজন করে…', প্রেমের গুঞ্জনে দিলেন সিলমোহর ?

সাহেব-সুস্মিতার প্রেমের গুঞ্জন এখনও চর্চায়। আর এই সব কিছুর মাঝেই এবার সাহেবকে জন্মদিনের আদুরে বার্তা জানালেন সুস্মিতা। সঙ্গে 'সাইয়ার' মিউজিক, তবে কি প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন নায়িকা?

Published on: Nov 17, 2025 8:33 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেটপাড়ায় কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে নাকি বাগদান সেরেছেন। আসলে 'কথা' ধারাবাহিকে তাঁদের রসায়ন সকলের নজরকাড়ে। তারপর নানা ইন্টারভিউয়ে তাঁদের বন্ধুত্ব সকলের চোখ এড়ায় না। আর এই সবটা থেকেই সাহেব-সুস্মিতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে কখনওই সরাসরি তাঁদের কিছু প্রকাশ করতে দেখা না গেলেও তাঁদের নিয়ে দর্শক তথা অনুরাগীদের আলোচনার শেষ নেই। আর এই সব কিছুর মাঝেই এবার সাহেবকে জন্মদিনের আদুরে বার্তা জানালেন সুস্মিতা। সঙ্গে 'সাইয়ার' মিউজিক, তবে কি প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন নায়িকা?

সাহেবের বাহুলগ্না হয়ে জন্মদিনে নায়ককে আদুরে বার্তা সুস্মিতার!
সাহেবের বাহুলগ্না হয়ে জন্মদিনে নায়ককে আদুরে বার্তা সুস্মিতার!

আরও পড়ুন: নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পি সি সরকারের মেজ মেয়ে মৌবনী! পাত্র কে জানেন?

ইউকিপিডিয়া অনুসারে ৪০-এ পা দিলেন সাহেব। সেই উপলক্ষ্যে নায়িকা সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লাল শাড়ি ও লাল স্লিভলেস ব্লাউজে দেখা যায় নায়িকাকে। তাঁর গলায় ছিল ভারী নেকলেস, কানে ঝোলা দুল ও হাতে বালা। কপালে ছোট্ট টিপ পড়েছিলেন নায়িকা। অন্যদিকে সাহেবের পরনে ছিল কালো রঙের শার্ট। গলায় সোনার চেন। সাহেবের বাহুলগ্না হয়ে তাঁর চোখে চোখ রেখে পোজ দিতে দেখা যায় নায়িকাকে।

সুস্মিতা দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন রাজা ভট্টাচার্য... এই জগৎ এবং শ্রী রাধারাণী তোমায় সমস্ত আশীর্বাদ, সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসা দান করুক... তুমি ইতিবাচকতার উৎস… তুমি খুব দয়ালু আত্মা...!! সবসময় এমনই থাকো…প্রত্যেকের জীবনে একজন করে সাহেব ভট্টাচার্য থাকা উচিত।’ এই ক্যাপশনের পাশাপাশি নায়িকা 'সাইয়ারা'র গানের মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে দেন। তবে সরাসরি প্রেমের গুঞ্জনে তাঁরা কেউই সিলমোহর দেননি।

আরও পড়ুন: চোখে সানগ্লাস, হাতে পানীয়ের বোতল, সুকান্তকে ছাড়াই ব্যাচেলার পার্টি সারলেন অনন্যা!

সুস্মিতার এই মিষ্টি পোস্ট প্রকাশ্য আসতেই তা ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। পর্দার 'মাফিন' খুদে শ্রীনিকা কমেন্টও করেছে। সে লেখে, ‘শুভ জন্মদিন পপ্স, আমার পপ্স। পপ্স তুমি সত্যিই অনেক অনেক ভালোমানুষ। কেউ হয়না তোমার মতো। অনেক ভালোবাসা সবসময়। আবার দেখা হোক আমাদের অনেক খেলা বাকি আছে তোমার সঙ্গে। আই লাভ ইউ ইনফিনিটি।’ তাছাড়াও 'কথাগ্নি' ফ্যানেরাও নানা কমেন্টে ভরিয়ে দেন। অনেকেই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান।

একজন লেখেন, ‘এটার জন্যি অপেক্ষা করছিলাম। দু’জন সব সময় এইভাবেই থেকো। শুভ জন্মদিন সাহেবদা।' আর এক অনুরাগী লেখেন,'আজ ঠিক কী বললে সবটা বলা হবে জানি না। তবে শেষ পর্যন্ত এটাই চাইব যে তোমরা দু'জনে সব থেকে খুশি থাকো।'

News/Entertainment/সাহেবের বাহুলগ্না হয়ে জন্মদিনে নায়ককে আদুরে বার্তা সুস্মিতার! 'জীবনে একজন করে…', প্রেমের গুঞ্জনে দিলেন সিলমোহর ?