প্রাক্তন স্বামী হৃতিকের সঙ্গে ভিডিয়ো কল করার সময় সুজানের থেকে ফোন কেড়ে নিলেন প্রেমিক আরসালান! ব্যাপার কী?

বর্তমানে চর্চায় সুজানের একটি ভিডিয়ো। সুজানের সেই ভিডিয়োটি বর্তমানে ভাইরাল। ভিডিয়োতে, সুজানকে তাঁর প্রাক্তন স্বামী হৃতিক রোশনের সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছে, ঠিক তখনই দেখা যায় সুজানের প্রেমিক আরসালান গোনি তাঁর কাছ থেকে তাঁর ফোন কেড়ে নিচ্ছেন।

Jan 16, 2026, 17:45:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হৃতিক রোশন এবং সুজান খান বিবাহবিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। যখনই সুজান কোনও সমস্যার সম্মুখীন হন, হৃতিক সব সময় তাঁর পাশে থাকেন। দু'জনের মধ্যে খুবই সুসম্পর্ক রয়েছে এবং তাঁরা সহ-অভিভাবক হিসেবে দুই ছেলেকে বড় করার মাধ্যমে এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হৃতিকের সঙ্গে ভিডিয়ো কলের সময় সুজানের থেকে ফোন কেড়ে নিল প্রেমিক আরসালান!
হৃতিকের সঙ্গে ভিডিয়ো কলের সময় সুজানের থেকে ফোন কেড়ে নিল প্রেমিক আরসালান!

আরও পড়ুন: নায়িকার জুতো বইতে বলা হয়েছিল জাভেদ আখতার কে! চলচ্চিত্র জগতের কাজের শুরু প্রসঙ্গে যা বললেন তিনি

তবে বর্তমানে চর্চায় সুজানের একটি ভিডিয়ো। সুজানের সেই ভিডিয়োটি বর্তমানে ভাইরাল। ভিডিয়োতে, সুজানকে তাঁর প্রাক্তন স্বামী হৃতিক রোশনের সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছে, ঠিক তখনই দেখা যায় সুজানের প্রেমিক আরসালান গোনি তাঁর কাছ থেকে তাঁর ফোন কেড়ে নিচ্ছেন। অনুরাগীরা এই ভিডিয়োটি নানা মন্তব্যে ভরে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয়, আরসালান গোনি এবং সুজান খানকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়, সেখানে তাঁদের পাপারাৎজিরা ক্যামেরাবন্দী করেন। ভিডিয়োতে, সুজানকে হৃতিক রোশনের সঙ্গে একটি ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায়। সুজানের দৃষ্টি অন্যদিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই, আরসালান দ্রুত তাঁর ফোনটি নিয়ে পাপারাৎজিদের স্ক্রিনটি দেখান, ইঙ্গিতে বোঝান যে সুজান আসলে হৃতিকের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন: SIR শুনানিতে ডাক পড়ল সৌমিতৃষার! 'আর দেবদাকেই…', তৃণমূল সাংসদের প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী

আরসলানের কাণ্ড দেখে সুজান হেসে ফেললেন। সম্প্রতি হৃতিক রোশনের জন্মদিন উদযাপন করে ফিরেছেন সুজান এবং আর্সলান।

এর আগে, সুজান খানকে হৃতিক রোশনের ৫২তম জন্মদিনে (১০ জানুয়ারী, ২০২৬) শুভেচ্ছা জানিয়ে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছিল। তিনি লিখেছিলেন, ‘তুমি সবসময় আমাদের সকলের জন্য আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। জন্মদিনের শুভেচ্ছা, তোমার এবং সাবার জন্য অনেক ভালোবাসা। তোমাদের জীবন সুখে ভরে উঠুক। আমাদের পরিবার সব খারাপ থেকে রক্ষা পাক এবং সব সময় জুড়ে থাকুক। আমরা সকলেই ভাগ্যবান যে মহাবিশ্ব আমাদের রক্ষা করছে।’

প্রসঙ্গত, ২০০০ সালে ২০ ডিসেম্বর, ২০০০ হৃতিক রোশন এবং সুজান খান বিয়ে করেন। স্কুল জীবন থেকে তাঁদের বন্ধুত্ব ছিল। যেই বন্ধুত্ব পড়ে গড়ায় প্রেমে। তারপর তাঁরা বিয়ে করেন। তবে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। হৃতিক এবং সুজানের দুটি সন্তান রয়েছে, হৃধান এবং হৃহান।