স্বর্ণেন্দু লুকিয়ে ছবি তুলতেই শ্রুতি লিখলেন ‘প্রেম জারি থাকুক…’, জানেন তাঁদের বয়সের ফারাক কত?

শ্রুতি দাস টলিপাড়ার জনপ্রিয় মুখ। মেগা করতে গিয়ে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমে পড়েন। তারপর সেরে নেন আইনি বিয়েও। প্রায় ২ বছর হয়ে গিয়েছে। আজও সেই শুরু সময়ের মতোই লুকিয়ে শ্রুতির ছবি তোলেন স্বর্ণেন্দু। আর শ্রুতি সে কথা তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

Published on: Dec 07, 2025 5:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শ্রুতি দাস টলিপাড়ার জনপ্রিয় মুখ। মেগা করতে গিয়ে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমে পড়েন। তারপর সেরে নেন আইনি বিয়েও। প্রায় ২ বছর হয়ে গিয়েছে। কিন্তু প্রেম এখনও মাখোমাখো। সম্পর্ক একই রকম রঙীন। তাই আজও সেই শুরু সময়ের মতোই লুকিয়ে শ্রুতির ছবি তোলেন স্বর্ণেন্দু। আর শ্রুতি সে কথা তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

স্বর্ণেন্দু লুকিয়ে ছবি তুলতেই শ্রুতি লিখলেন ‘প্রেম জারি থাকুক…’, জানেন তাঁদের বয়সের ফারাক কত?
স্বর্ণেন্দু লুকিয়ে ছবি তুলতেই শ্রুতি লিখলেন ‘প্রেম জারি থাকুক…’, জানেন তাঁদের বয়সের ফারাক কত?

রবিবার নায়িকা তাঁর বই কিনতে যাওয়ার বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে ডেনিম শার্ট আর জিন্সে ধরা দেন নায়িকা। পোশাকের সঙ্গেই রঙ মিলিয়ে নিয়েছিলেন সাইড ব্যাগ। তাঁর চুল খোলা ছিল। হাতে ছিল বই। কখনও মন দিয়ে বই বাছতে দেখা গিয়েছে তাঁকে। আবার কখনও বই নিয়ে খুব অবাক ভাবে ক্যামেরায় লুক দিয়েছেন। আবার কখন একগুচ্ছ নিজস্বী শেয়ার করেছেন। আবার কখনও স্বর্ণেন্দুর বাহুলগ্না হয়ে ধরা দিয়েছেন তিনি। স্বর্ণেন্দুকে নীল রঙের ডেনিম জ্যাকেট ও হালকা নীল রঙের টি শার্ট ও নীল ফ্রেমের চশমায় ধরা দিয়েছেন তিনি।

ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘বই কিনতে গেলেই তিনি আড়াল থেকে ছবি তোলেন এবং ধরাও পড়েন, তাও ভালো এই সুযোগে আমার ক’টা ভালো ক্যান্ডিড শট পেয়ে যাই। প্রেম জারি থাকুক স্যার।’ তবে নায়িকার ছবিগুলি এমন ভাবেই তোলা হয়েছে যে দেখে মনে হচ্ছে তিনি চুল কেটেছেন। তবে চুল কাটেননি নায়িকা। তাই ক্যাপশনে লিখে দেন, ‘বিশেষ দ্রষ্টব্য - চুল কাটিনি।’

নায়িকা ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘আমার মা আপনাদের বিয়ের ছবি দেখে বলেছিলেন, আমার নয়ন খুব সুখী হোক, ভদ্র লোককে দেখেই মনে হচ্ছে মানুষ ভালো, নয়নকে খুব ভালো রাখবেন। মা সেই সময় অনেক আশীর্বাদ করেছিলেন, আজও ওপর থেকে উনি দেখছেন আর খুশি হচ্ছেন এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন দু’জনে।'

আর একজন লেখেন, ‘তুমি কী সুন্দর দেখতে গো। আর তোমার অভিনয়ও আহা। জোয়ার ভাটাতে যা অভিনয় করছো। তুমি আমার কাছে সুপারস্টার।’ আর একজন লেখেন, ‘ভালো. লুকিয়ে লুকিয়ে দেখে জিজু।’

প্রসঙ্গত, ত্রিনয়নী ধারাবাহিককে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। যদি শ্রুতির সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। ইউকিপিডিয়া অনুসারে স্বর্ণেন্দু প্রায় ১৪ বছরের বড়। ফলে তা নিয়ে নানা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই তারকা জুটিকে। অনেকে বলেছিলেন কাজ পাওয়ার সুবিধার জন্যই নাকি শ্রুতি স্বর্ণেন্দুকে বিয়ে করছেন। তবে তাঁদের সব সময়ই যোগ্য জবাব দিয়েছেন নায়িকা। বর্তমানে সেই সব বিতর্ক অতীত। এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা।