কর্নিয়ার ড্যামেজ স্বস্তিকার! 'আলো সহ্য করতে পারছি না…', এখন কেমন আছেন নায়িকা?

জুন মাসেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান তাঁর কর্নিয়ায় বড়সড় ক্ষতি হয়েছে। এখন কেমন আছেন নায়িক? কীভাবেই তাঁর চিকিৎসা এগোচ্ছে?

Published on: Jul 06, 2025 8:21 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জুন মাসেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান তাঁর কর্নিয়ায় বড়সড় ক্ষতি হয়েছে। এখন কেমন আছেন নায়িক? কীভাবে তাঁর চিকিৎসা এগোচ্ছে?

কর্নিয়ার ড্যামেজ স্বস্তিকার! 'আলো সহ্য করতে পারছি না…', এখন কেমন আছেন নায়িকা?
কর্নিয়ার ড্যামেজ স্বস্তিকার! 'আলো সহ্য করতে পারছি না…', এখন কেমন আছেন নায়িকা?

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন,'দু’দিন মোবাইলের থেকে একেবারে দূরে। আলো সহ্য করতে পারছি না। ব্যথা রয়েছে। তাই ঘর অন্ধকার করে রাখছি। রবিবার থেকে আবার শুটিং শুরু। সারা ক্ষণ হয় অ্যানাসথেটিক ড্রপ দিচ্ছি নয়তো আইপ্যাক লাগিয়ে রাখছি।'

আরও পড়ুন: ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?

তবে এই ভাবে কাজ করাটা বেশ কঠিন। শ্যুটিংয়ের সময় নিজের চোখের যত্ন কীভাবে নেবেন তিনি? সেই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ওষুধ দিয়ে অবশ করে হোক বা আইপ্যাক লাগিয়ে... শুটিং আমি করবই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার নায়িকা একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগীদের বলেন,'আমি শুনেছি যা হয় তা নাকি ভালোর জন্য হয়, কিন্তু… গতকাল আমি আমার নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শ্যুট করছিলাম, তখন মারাত্ম ব্যথা হতে থাকে। সঙ্গে সঙ্গে আমার প্রযোজনা সংস্থার তরফ থেকে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্নিয়ার ড্যামেজের সঙ্গে লড়াই করছি আমি। কেন, কীভাবে, কখন হল আমি কিছু জানি না। কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করছি আমি এখন।'

আরও পড়ুন: রক্তাক্ত মুখ, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি! 'ধুরন্ধর'-এর ফার্স্ট লুকে নজরকাড়া রণবীর

তিনি আরও লেখেন, 'আমি আমার সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবরকম সহযোগিতা করছে আমার সঙ্গে। এই সিনেমাটি আমার জন্য খুব স্পেশাল। আর আমি এটার কাজ শেষ করবই, সে যাই হয়ে যাক না কেন। আমার পরিচালক-প্রযোজকরাও ডাক্তারদের সঙ্গে কথা বলে, সবরকম পরিকল্পনা করছেন। যাতে আমার চোখের চিকিৎসাও চালানো যায়। আমিও আমার চোখের দেখভাল করার চেষ্টা করছি যেমন, তেমনই কাজ চলিয়ে যাওয়ার।’

উল্লেখ্য ‘উইন্ডোজ’ নিয়ে আসছে তাদের প্রথম হরর কমেডি ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, আরেকদিকে স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রুতি দাসও। ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন। পরিচালনায় অরিত্র। ছবিতে ভূত আর মানুষের সহাবস্থান থাকবে।