Proffessor Bidya Banerjee Slot: ‘প্রফেসর বিদ্য়া'র আগমনে ৫ মাসেই কপাল পুড়ল রাণী ভবানীর! জলসায় বন্ধ হচ্ছে কোন মেগা?
Proffessor Bidya Banerjee Slot: প্রথমবার জুটিতে অর্ণব-স্বস্তিকা। ব্লুজ প্রোডাকশন জলসায় নিয়ে আসছে নারী শক্তির জয়গানের নয়া গল্প প্রফেসর বিদ্যা ব্যানার্জি।
স্টার জলসায় আসছে ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়াল। গীতা এলএলবি-র পর নতুন চমক প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই মেগার সঙ্গে প্রায় তিন বছর পর ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। তোমার খোলা হওয়া সেভাবে দাগ কাটেনি, স্বস্তিকার রেপুটেশনের জন্য বড় চ্যালেঞ্জ এই মেগা।

কোন স্লটে আসবে এই মেগা সেই নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আশঙ্কা সত্যি হল। আগামী ১৭ই নভেম্বর থেকে রাত ৮.৩০টার স্লটে আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর নতুন মেগাকে জায়গা করে দিতে জলসা হঠিয়ে দিল সপ্তাহখানেক আগের টিআরপি টপার মেগা ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’কে। গত কয়েক সপ্তাহ ধরে ‘দাদামণি’র সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছিল না এই মেগা। সুতরাং কোপ পড়ল স্লটে।
না, এখনই শেষ হচ্ছে না এই সিরিয়াল। রাজনন্দিনী পাল অভিনীত এই মেগাকে সোজা বিকাল ৫টার স্লটে নামিয়ে আনল স্টার জলসা। বিকাল সাড়ে ৫টার স্লটে বেহাল দশা ভোলে বাবা পার করেগা-র। তারপরেও রাণী ভবানীকে ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে দাঁড় করিয়ে দিল স্টার জলসা। মাত্র ৫ মাস পুরনো মেগার সঙ্গে এটা অবিচার দাবি ভক্তদের।
রাণীর ভক্তরা নিঃসন্দেহে মনোক্ষুন্ন। তাঁদের দাবি, অন্য়ায় হয়েছে টিম রানি ভবানীর সঙ্গে। ঐতিহাসিক প্রেক্ষাপট আশ্রিত এই মেগা শুরুতে ছক্কা হাঁকালেও একটা সময় পর জনপ্রিয়তায় টান পড়ে। দেরি করেনি চ্যানেল।
প্রসঙ্গত, প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে স্বস্তিকা জুটি বাঁধবেন অর্ণব বন্দ্য়োপাধ্য়ায়। হর গৌরী পাইস হোটেলের পর আবারও জলসার পর্দাতেই ফিরলেন ‘আলতা ফড়িং’ খ্যাত অর্ণব।
এমনিতে শান্ত-শিষ্ট প্রফেসর বিদ্যা, কিন্তু মেয়েদের উপর কু-নজর দেয় যারা, তাদের উচিত শিক্ষা দিতে জানে সে। সরস্বতী পুজোর প্রেক্ষাপট, সেখানেই একটি মেয়ের সঙ্গে অভব্য আচরণ করছিল একদল ছেলে। যাদের মাথা গীতা এলএলবি খ্যাত কৃপান, মানে অভিনেতা সৌমক বসু। চণ্ডীরূপে সেখানে হাজির প্রফেসর বিদ্যা। রীতিমতো অ্যানাটমির ক্লাস নিল বিদ্যা। সৎ ভাইকে জানাল, মেয়েটির পেটের যে অংশে হাত দেওয়ার চেষ্টা চালাচ্ছিল (এই সিরিয়ালে তাঁর চরিত্রের নাম এখনও অজানা), তার ভিতরে রয়েছে ইউটেরাস (জরায়ু), যার ভিতরে মা তাঁকে ন-মাস লালন করেছে, তারপর পৃথিবীর আলো দেখেছে সে।
চড়় খাওয়ার পর পালটা জন্ম নিয়ে খোঁটা শুনতে হয় বিদ্যাকে। তাতেও দমে যায়নি প্রফেসর বিদ্য়া। পালটা আরেকটা থাপ্পড় কষায় বেয়াদপ ভাইয়ের গালে। সঙ্গে ঘোষণা, শুধু বীণা-পুস্তক নয়, মাঝেমাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়ার জন্য। আর নায়িকার এই রণং দেহি অবতার দেখে ফিদা গল্পের নায়ক।
শুধু প্রফেসর বিদ্যা ব্য়ানার্জি নয়, জলসায় খুব শীঘ্রই আসতে চলেছে খড়িদ্ধি জুটির নতুন মেগা ‘মিলন হবে কতদিনে’। এই মেগাকে কোন স্লট দেবে চ্যানেল কর্তৃপক্ষ? অবশেষে কি ৪৫ মিনিটের স্লট বদল হবে নাকি ফের কোনও মেগার উপর কোপ পড়বে, সেটাই দেখবার।












