গরীবদের মাথার ছাদের জন্য লড়াই এক ‘প্রোমোটার বৌদি’র, প্রকাশ্যে ট্রেলার, কবে মুক্তি?

কিছুদিন আগেই জি ফাইভ-এ মুক্তি পেয়েছে কালিপটকা, যেখানে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিন্তু এবার একদম অন্যরকম রূপে দেখা যাবে অভিনেত্রীকে, আসতে চলেছে প্রোমোটার বৌদি।

Published on: Feb 15, 2026 10:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জি ফাইভ-এ মুক্তি পেয়েছে ‘কালিপটকা’, যেখানে অসাধারণ অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিন্তু এবার একদম অন্যরকম রূপে দেখা যাবে অভিনেত্রীকে, আসতে চলেছে ‘প্রোমোটার বৌদি’।

সকলের ছাদের জন্য লড়াই করবে ‘প্রোমোটার বৌদি’
সকলের ছাদের জন্য লড়াই করবে ‘প্রোমোটার বৌদি’

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘প্রোমোটার বৌদি’। তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার, যেখানে একজন সৎ প্রোমোটারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। গরিব মানুষের মাথায় ছাদ এনে দেওয়ার জন্য তার এই লড়াই। স্বস্তিকার বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নামবেন রজতাভ দত্ত।

আরও পড়ুন: 'আমাদের ভ্যালেন্টাইন...', ভালোবাসার দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন অপূর্ব

বহুদিন পর আবার রজতাভকে সেই পুরনো লুকে দেখতে পাওয়া গেল। রজতাভ এবং স্বস্তিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত সহ আরও অনেকে। কিন্তু বাকি সবাই অভিনয় করলেও এই গোটা ছবিটা যে স্বস্তিকা এবং রজতাভের মধ্যে চলতে থাকা লড়াই নিয়েই তৈরি একটি সিনেমা তা ট্রেলার দেখলেই বোঝা যায়।

একটি জমি, যেখানে সাধারণ গরিব মানুষের অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে রজতাভের চরিত্রটি। কিন্তু সেই কার্যসিদ্ধি করতে দেবে না প্রমোটার বৌদি ওরফে স্বস্তিকা। ব্যক্তিগত জীবনকে ঝুঁকিতে ফেলেও সে এগিয়ে যাবে ন্যায়ের যুদ্ধের জন্য।

আরও পড়ুন: ট্রাউজার গেঞ্জিতে শিবরাত্রি সারলেন সাইনা, হাঁড়ি করে দুধ ঢেলে করলেন পুজো

আপাতদৃষ্টিতে সকলের সঙ্গে লড়াই করতে পারলেও ব্যক্তিগত জীবনে যখন আঘাত আসে তখন কিছুটা হলেও ভেঙে পড়ে প্রোমোটার বৌদি। শেষ পর্যন্ত লড়াইয়ে জয় হবে কাদের? এ লড়াইয়ে কতটা ক্ষতি হবে দুই পক্ষের? জানতে হলে দেখতেই হবে প্রোমোটার বৌদি।

অর্ণব দে পরিচালিত এই ছবিটির ট্রেলার প্রকাশ্যে এনে ক্যাপশনে লিখে দেওয়া হয়েছে, সবার মাথায় উঠবে ছাদ, প্রোমোটার বৌদি জিন্দাবাদ। ট্রেলার দেখেই মোটামুটি স্পষ্ট কথাটা অসাধারণ হতে চলেছে এই ছবিটি।