ধুন্ধুমার লড়াই স্বস্তিকা-পাওলির, কী হল হঠাৎ দুই অভিনেত্রীর মধ্যে?
স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই তারকাই হলেন সমান দাপটে অভিনেত্রী। মেনস্ট্রিম থেকে অন্য ঘরানার ছবি, সবেতেই তাঁরা দুজনেই সিদ্ধহস্ত। কিন্তু আচমকা এই দুই অভিনেত্রীর মধ্যে লাগল ধুন্ধুমার যুদ্ধ। কিন্তু কেন?
স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই তারকাই হলেন সমান দাপটে অভিনেত্রী। মেনস্ট্রিম থেকে অন্য ঘরানার ছবি, সবেতেই তাঁরা দুজনেই সিদ্ধহস্ত। কিন্তু আচমকা এই দুই অভিনেত্রীর মধ্যে লাগল ধুন্ধুমার যুদ্ধ। কিন্তু কেন?
ধুন্ধুমার লড়াই স্বস্তিকা-পাওলির
না, দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই খারাপ হয়নি। বরং অর্জুন দত্তের হাত ধরে বহু বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা এবং পাওলি। ডার্ক কমেডি ঘরানার ছবি ‘বিবি পায়রা’ সিনেমায় জুটি বেঁধেছেন এই দুই তারকা। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল, তার আগে মুক্তি পেল ছবির টিজার।
পরিচালনা ছাড়াও এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অর্জুন নিজেই। স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায়, লোকনাথ দে সহ আরও অনেকে।
এই সিনেমার টিজার দেখে মোটামুটি স্পষ্ট হয়ে যায় দুই গৃহবধুর একটি অন্যরকম লড়াইয়ের কাহিনী দেখতে পাওয়া যাবে এই ছবিতে। তবে সকলকে ধোঁকা দিতে দিতে কখন হয়তো তারা নিজেরাই পড়ে যাবে বেকায়দায়। বিপদ থেকে বাঁচার জন্য কোন রাস্তা বেছে নেবে তারা?
কোন কারনে দুই গৃহবধুর হাতে উঠে আসে বন্দুক? কেন অন্ধকারের পথ বেছে নেয় তারা? সংসারের কোন অশান্তির কারণে হাতে উঠে আসে মদের বোতল? এই সমস্ত প্রশ্নের জবাব দেবে বিবি পায়রা। টিজার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা, আমাকে ধরবি কে আয়? আমি তো বিবি পায়রা। আমাকে মারবি কে আয়? আমাকে ধরা যায় না।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত বছর অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’ পেয়েছে জাতীয় পুরস্কার। এই ছবিটি পরিচালকের পঞ্চম ছবি হতে চলেছে। একেবারে অন্য ঘরানার এই ছবির যে মানুষকে ভীষণ হাসাবে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।
Home/Entertainment/ধুন্ধুমার লড়াই স্বস্তিকা-পাওলির, কী হল হঠাৎ দুই অভিনেত্রীর মধ্যে?