Swastika: ‘এই দেহ বেঁচে আছে, সন্তান ধারণ করেছে…’! মন্দারমণি সৈকতে বিকিনিতে স্বস্তিকা, জন্মদিনে দিলেন বডি পজিটিভিটির পাঠ
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পর্দায় নয় বাস্তবেও নায়িকা তাঁর পোশাক নিয়ে বেশ এক্সপেরিমেন্টার। আর শাড়ি হোক বা ওয়েস্টার্ন সব পোশাকই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ধরা দেন। আর এবার ঠিক সেই ভাবেই মন্দারমণির সমুদ্রের পাড়ে বিকিনিতে নজর কাড়লেন নায়িকা। আগুন ধরালেন সমুদ্রসৈকতে।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর কাজ নিয়ে চর্চা তো হয়ই। পাশাপাশি তিনি তাঁর সাহসী অভিনয়ের জন্যও থাকেন আলোচনায়। তবে কেবল পর্দায় নয় বাস্তবেও নায়িকা তাঁর পোশাক নিয়ে বেশ এক্সপেরিমেন্টার। আর শাড়ি হোক বা ওয়েস্টার্ন সব পোশাকই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ধরা দেন। আর এবার ঠিক সেই ভাবেই মন্দারমণির সমুদ্রের পাড়ে বিকিনিতে নজর কাড়লেন নায়িকা। আগুন ধরালেন সমুদ্রসৈকতে।
শনিবার স্বস্তিকা তাঁর বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে দেখা হলুদ ও সাদা রঙের চেক বিকিনিতে দেখা যায় নায়িকাকে। গলায় চার্ম দেওয়া মুক্তোর মালা আর সেই মালায় নজর কাড়ে লাল লঙ্কার চার্ম। কানে মুক্তোর কানের চোখা রোদ চশমায় দ্দেখা মেলে নায়িকার।
অভিনেত্রী তাঁর ৪৫ তম জন্মদিন উপলক্ষ্যে নিজের বিকিনি পরা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই দেহটা বেঁচে আছে। সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন করেছে, দুঃখ করেছে, আনন্দ করেছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে। এমন একটা দেহ যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখনও অবসর নেয়নি। এমন একটা দেহ যা এখনও জল, সূর্য, স্থান দাবি করে। যদি এটা কাউকে অস্বস্তিকর করে তোলে, তবে ভালো। বয়স বাড়ানো সমস্যা নয়। সমস্যা হল এমন একটা সংস্কৃতি যা মহিলাদের ভয় দেখিয়ে অনুমতি চাওয়া বন্ধ করে দেয়। সমুদ্র আমাদের আরও স্থিতিস্থাপক করে তুলুক, আমাদের অধ্যবসায় শেখাক। জলকে ধরে রাখতে দাও। আমার প্রিয় নারীর ৪৫তম জন্মদিনের শুভেচ্ছা। সেলুলাইটযুক্ত উরু, পিগমেন্টেড স্ক্রিন, বয়সের কারণে খুঁতে ভরা শরীরের জন্য শুভেচ্ছা। আমি তোমাকে ভালোবাসি।’
তাঁর ছবি প্রকাশ্যে আসতেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন অনুরাগী মন্তব্য করেন, ‘তুমি এভাবেই চালিয়ে যাও। যা ইচ্ছে করে আমাদের পথ দেখাও। সাহস দাও, বেঁচে থাকো বাঁচিয়ে রাখো। অনেক অনেক কাজ আসুক। অনেক অনেক পুরস্কার পেয়ে লোককে জ্বালাও। সাধারণ এই ভক্তের থেকে অনেক ভালোবাসা রইল, শুভ জন্মদিন দিদি।’ আর এক অনুরাগী লেখেন, ‘তুমি এভাবে নিজেকে ক্যারি করো, এত র থাকো, এভাবেই থেকো।’
News/Entertainment/Swastika: ‘এই দেহ বেঁচে আছে, সন্তান ধারণ করেছে…’! মন্দারমণি সৈকতে বিকিনিতে স্বস্তিকা, জন্মদিনে দিলেন বডি পজিটিভিটির পাঠ