'আমার জীবনের আলো হয়ে থেকো... ' বাবার জন্মবার্ষিকীতে আবেগতাড়িত স্বস্তিকা
বাবা মেয়ের সম্পর্ক চিরকালই ভীষণ গভীর হয়। বাবা ছাড়া সন্তানদের জীবন যেন একটি রুক্ষ মরুভূমির মতো। সাধারণ মানুষ হোক বা বিরাট বড় সেলিব্রিটি, অভিভাবকহীন জীবন কাটানো যে কতটা ভয়ঙ্কর, সেটা একমাত্র তারাই বোঝে যাদের বাবা মা নেই।
বাবা মেয়ের সম্পর্ক চিরকালই ভীষণ গভীর হয়। বাবা ছাড়া সন্তানদের জীবন যেন একটি রুক্ষ মরুভূমির মতো। সাধারণ মানুষ হোক বা বিরাট বড় সেলিব্রিটি, অভিভাবকহীন জীবন কাটানো যে কতটা ভয়ঙ্কর, সেটা একমাত্র তারাই বোঝে যাদের বাবা মা নেই। এই নেই - এর দলে ৬ বছর আগে নাম লিখিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় যখন চিরতরে না ফেরার দেশে চলে গিয়েছিলেন সন্তু মুখোপাধ্যায়।
বাবার জন্মবার্ষিকীতে আবেগতাড়িত স্বস্তিকা
বাবার চলে যাওয়ার পরেও প্রতিটি মুহূর্ত তাঁকে আঁকড়ে ধরে বাঁচেন স্বস্তিকা। কখনও বাবার দেওয়া শিক্ষা মেনে কখনও আবার পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে। তাই বাবার জন্মদিনে আরও একবার আবেগঘন হয়ে উঠলেন তিনি। বাবাকে লিখলেন খোলা চিঠি।
পিরামিডের সামনে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ছয় বছর হল সামনে থেকে তো আর বলা হয় না। হ্যাপি বার্থডে বাবা। এখন তো তোমার হাতে পায়ে বেড়ি নেই, ডানা মেলে উড়ে উড়ে বেড়ানোর সময় তোমার। টিকিট, ভিসা, সুটকেস ছাড়াই গোটা বিশ্বব্রহ্মাণ্ড মহাকাশে ঘুরে বেড়াতে পারো।
তিনি আরও লেখেন, তোমার প্রিয় দেশের প্রিয় ছবিটা দেখো ঠিক খুঁজে পেয়েছি। তুমি বলেছিলে, ভেবলি মরার আগে মিশরটা যেন দেখতে পারি দেখিস। কত ছোটবেলায় স্কুলের বইতে দেখেছি, পিরামিড, সাহারা মরুভূমি, মমি, নিল নদ, একটা গোটা সাম্রাজ্য মৃত্যু এবং মৃত্যুর পর নিয়ে উৎসব করে গেল, কী সব ইমারত বানিয়ে গেছে ওরা, আর্কিওলজিক্যাল মার্ভেল, এক একটা স্মৃতি স্তম্ভ এক একটা ওয়ান্ডার, আমরা যাব তো রে ?
স্মৃতি রোমন্থন করে স্বস্তিকা লেখেন, যাক বাবা, তোমার স্বপ্নের দেশ তুমি দু চোখ ভরে দেখেছ। যা বাকি রয়ে গেল সেগুলো নিজে নিজে ঘুরে নিও। আবার কোনোদিন ঠিক দেখা হবে আমাদের, যে দেশ দেখা তখনও বাকি থাকবে তোমার আমার, সেগুলো দুজনে মিলে দেখে নেব কেমন ? শুভ জন্মদিন বাবা। তুমি আমার জীবনে আলো হয়েই আছো, এমনটাই থেকো।
প্রসঙ্গত, এই মুহূর্তে স্বস্তিকা নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী দিনে একটি ওয়েব সিরিজ এবং সিনেমা আসতে চলেছে তাঁর। কিন্তু যত ব্যস্ততাই থাকুক না কেন, বাবার জন্মদিন কখনও ভোলেন না তিনি।
News/Entertainment/'আমার জীবনের আলো হয়ে থেকো... ' বাবার জন্মবার্ষিকীতে আবেগতাড়িত স্বস্তিকা