লন্ডনে চাকুরিরতা অন্বেষা, মেয়ে আসুক অভিনয়ে চাননি স্বস্তিকাই! ‘আমি যতটা আপোষহীনভাবে…’, করলেন কারণ খোলসা

মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন অন্বেষা। আর তারপর স্কলারশিপ পেয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন স্বস্তিকা-কন্যা। এখন তিনি লন্ডনে চাকরি করছেন।

Published on: Jan 23, 2026 5:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগত কয়েকবছর ধরে ব্রিটিশ যুক্তরাজ্যে থাকেন স্বস্তিকা কন্যা অন্বেষা। উচ্চশিক্ষার জন্য বহুদিন ধরেই তিনি মায়ের থেকে আলাদা থাকেন। ছুটিছাটা থাকলে কখনো অন্বেষা কলকাতায় আসেন, আবার কখনো স্বস্তিকা নিজেই চলে যান মেয়ের কাছে। মা বাব দাদুর পথে হাঁটেননি অন্বেষা।

কেন মেয়ে অন্বেষা অভিনয়ে আসুক চাননি স্বস্তিকা?
কেন মেয়ে অন্বেষা অভিনয়ে আসুক চাননি স্বস্তিকা?

সাইকোলজিতে এমএসসি করে এখন কার্ডিফ থেকে লন্ডন পাড়ি দিয়েছেন অন্বেষা। সেখানে চাকরিও করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে জানন যে, তিনি খুব খুশি যে, মায়ের প্রফেশনে আসেননি অন্বেষা।

স্বস্তিকা বলেন, ‘আমি একেবারেই চাইনি আমার প্রফেশনে আসেনি। আমি ওকে বলেছিলাম, আর যা কিছু চাও করতে পারো, এখানে এসো না।’ এর কারণও জানান তিনি। বলেন, ‘খারাপ লাগা থেকে নয়। আসলে আমাদের এই প্রফেশনটা খুব আনসার্টেন। সারাক্ষণ একটা দোলাচল থেকে যায়। আজ যে হিরো, কাল সে জিরো। কখন কাজ আছে, কখন কাজ নেই। নানা রকম স্ট্র্যাগল । আমি যতটা আপোসহীনভাবে কাজ করতে পেরেছি, আমার মেয়ে সেটা নাও পারতে পারে। এতদিন তো কোনোভাবে টিকে থাকতে পেরেছি।’

‘আসলে আমাদের এই প্রফেশনটা তো তারাবাজির মতো। চটজলদি ওপরে চলে যায়, প্রচুর আলো, তারপর ভুস হয়ে যায়। ২৫ বছর তো কম নয়। আমাকে নিজের যোগ্যতায় টিকে থাকতে হয়েছে। কারণ মনে রাখতে হবে, শুধু দেখতে দিয়ে তো টিকে থাকা যায় না। অভিনয়টাও জানতে হবে। কারণ ২০-২৫ বছরে আমার চেহারা যেমন ছিল, এখন তো সেটা থাকবে না।’, আরও বলেন স্বস্তিকা।

কলেজে পড়ার সময়ই স্বস্তিকার কোলে এসেছিল অন্বেষা। তাঁর এবং অমিত সেনের কন্যা অন্বেষা। যদিও ছোট্ট সন্তানকে নিয়েই স্বস্তিকা ছেড়েছিলেন স্বামীর ঘর। সেই থেকে একাই বড় করছেন মেয়েকে। মাতৃত্বই কেরিয়ারের ওঠা-পড়া, ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ায় শক্তি জুগিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

খুব সহজ ছিল অন্বেষার জীবনও। এক সাক্ষাৎকরে টলিউডের পয়লা সারিতে থাকা এই অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, সিঙ্গল মাদারের মেয়ে হওয়ায় কলকাতার নামী স্কুল একসময় ভর্তি নিতে চায়নি স্বস্তিকা-কন্যাকে। তবে লড়াই ছাড়েননি মা-মেয়ে। পড়াশোনায় বারাবরই তুখোড় অন্বেষা। মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি করেন। আর তারপর স্কলারশিপ পেয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অন্বেষা। এখন তিনি লন্ডনে চাকরি করছেন।

এক নেটিজেন যখন একবার সোশ্যাল মিডিয়ায় অন্বেষকে প্রশ্ন করেছিল অভিনয় জগতে পা রাখা নিয়ে, তখন বেশ বিরক্ত স্বস্তিকা-কন্যার জবাব ছিল, ‘তোমাদের কী মনে হয় আমি এত কষ্ট করে এখানে UK-তে এসেছি পড়াশোনা করতে, কলকাতা ফিরে গিয়ে অভিনেত্রী হব বলে? বাহ! কী মনে হচ্ছে এখানে আমি বেড়াতে এসেছি?’