Swastika On Troll: ‘ঘুমের ওষুধ একটু কম খান…’, এক নেটিজেনের পরামর্শ স্বস্তিকাকে, কড়া জবাব নায়িকার
কার থেকে শাড়ি বা গয়না কিনেছেন, কীভাবে রোগা হয়েছেন, এমন কমেন্টের জবাব যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় দেন, তেমনই কেউ ট্রোল করতে এলেও, পালটা ট্রোলড হন অভিনেত্রীর কাছে।
স্বস্কিকা মুখোপাধ্যায় বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। নিজের নতুন কাজের আপডেট, ফ্যাশন ফোটোশ্যুট, কোনো বিশেষ ঘটনা, বা জমিয়ে সাজুগুজু--- সমস্তটাই ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে। এমনকী, সেই সব পোস্টে নেটিজেনদের কমেন্টে মাঝেসাঝে জবাবও দেন। কার থেকে শাড়ি বা গয়না কিনেছেন, কীভাবে রোগা হয়েছেন, এমন কমেন্টের জবাব যেমন দেন, তেমনই কেউ ট্রোল করতে এলেও, পালটা ট্রোলড হন স্বস্তিকার কাছে।

আপাতত যেমন অভিনেত্রীর মনে ধরেছে অটো চড়ার সময় তাঁকে! মানে নিজেকে বড়ই ভালো লাগছে, যখন চড়ছেন অটোতে। সেরকমই কিছু সেলফি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানেই এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ম্যাম নিজের যত্ন নিন। আপনি রাতে ঠিক মতো ঘুমোন না। অন্তত দিনে ৮ ঘণ্টা ঘুমোন। আর ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করুন।’
আরও পড়ুন: লীনার ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরছেন মিঠাই? ‘জানি না কেন সবাই…’, HT Bangla-কে জবাব সৌমিতৃষার
আর এই মন্তব্যের জবাবে স্বস্তিকা লিখলেন, ‘আমি তোমার উপদেশ শুনব নাকি আমার ডাক্তারের?’ এর আগে স্বস্তিকাকে বলতে শোনা গিয়েছে, রাতে ঘুম আসে না তাঁর। ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধও নিতে হয়। নির্ঘুম রাতগুলোয় মাঝেমাঝে সঙ্গী হয় সোশ্যাল মিডিয়া। স্ক্রল করতে করতে কাবার হয় রাত।
সম্প্রতি এক কমেন্টের জবাবে স্বস্তিকাকে বলতে শোনা গিয়েছে, বিগত ৬ মাস ধরে তিনি ওজন কমানোর জন্য দিনে মাত্র ১ বার খাবার খাচ্ছেন। সঙ্গে একেবারে বন্ধ ভাজাভুজি, ভাত ও রুটি। মিষ্টি আর চকোলেট যেহেতু ছাড়তে পারবেন না তাই বাদবাকি ফ্যাটনিং ফুড পুরো বাদ। সঙ্গে প্রতিদিন ৩০ মিনিট ব্রিস্ক ওয়াক। যদিও ৬ মাসে কতটা ওজন কমিয়েছেন তা জানাননি। শুধু পরামর্শ দেন, হাল ছাড়লে হবে না। লেগে থাকতে হবে।
আরও পড়ুন: দু' হাতে আগলে স্ফীতোদর, ছেলের পর ফুটফুটে মেয়ে চাই লাফটার কুইন ভারতী সিং-এর, সাধ দিল টিম লাফটার শেফস
২০০৩ সালে মস্তান সিনেমা দিয়ে জিতের বিপরীতে টলিউডে পা রাখেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এখন শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজেও একের পর এক কাজ করে চলেছেন। তাঁকে দেখা যচ্ছে হিন্দি সিনেমা-সিরিজেও। এরপর স্বস্তিকাকে দেখা যাবে ‘প্রোমোটার বউদি’ সিনেমাতে।












