Sweta-Rubel: ‘টেনেই চলেছে….ছেড়ে দাও’, বরের কাছে আর্জি শ্বেতার, রাত ১টায় রুবেলের বেডরুমে এসব কী চলছে!
Sweta-Rubel: রাত একটার সময় ক্লান্ত রুবেল বউয়ের সেবায় মগ্ন! পর্দার হিরো বাস্তবে ডাহা ফেল করলেন এই কাজ করতে বসে। দেখুন সেই আদুরে মুহূর্ত।
পর্দার প্রেম তো অনেকেই দেখেন, কিন্তু বাস্তবের প্রেম যখন পর্দার চেয়েও বেশি মায়াবী হয়ে ওঠে, তখন তা দেখে তো মুগ্ধ হতেই হয়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আপতত সিরিয়ালের জগত থেকে দূরে। লোকে শ্যামলীকে ভুলে যাক, সেই অপেক্ষায় অভিনেত্রী। মন দিয়েছেন ভ্লগিংয়ে। বিয়ের সবে এক বছর। নিয়মিত নিজের ম্য়ারেড লাইফের টুকরো ঝলক ফেসবুকে তুলে ধরছেন নায়িকা। সম্প্রতি তাঁর ফেসবুক হ্যান্ডেলে একটি রিল শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের একটাই কথা— ‘বর হোক তো রুবেলের মতো!’

গভীর রাতে ভালোবাসার ছোঁয়া
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘড়িতে তখন রাত ১টা। সারাদিনের শুটিংয়ের ধকল সামলে ক্লান্ত রুবেল। কিন্তু শ্বেতার চুলের জট ছাড়াতে এবং যত্ন করে চুল আঁচড়ে দিতে ব্যস্ত স্বামী। চিরুনি হাতে কেমন চুল বাঁধবেন রুবেল, উৎসাহী হয়ে ওঠেন শ্বেতা। কিন্তু হেয়ার ড্রেসার হিসাবে ডাহা ফেল নায়ক। তবে ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্ত্রীর প্রতি কতটা যত্নশীল তিনি। শ্বেতাও এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভোলেননি। তবে শ্বেতা বাস্তবে ‘কেশবতী কন্য়া’। বউয়ের ঘন চুলের জট ছাড়াতে নাজেহাল হতে দেখা গেল রুবেল। শ্বেতা কখন কাতর আকুতি করলেন, ‘গরুর দুধ দোয়াচ্ছে মনে হচ্ছে। টেনেই যাচ্ছে।' হাসি থামল না শ্বেতার। শেষে বলেই দিলেন, ‘মামমাম ছেড়ে দাও….আমি জট ছাড়িয়ে নেব, ছেড়ে দাও…’.। বিনুনি আর হল না, শেষে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন রুবেল।
রিলটি পোস্ট করার সাথে সাথেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই লিখেছেন, ‘রুবেল তো সত্যিকারের জেন্টলম্যান।’ আবার কেউ লিখেছেন, ‘শ্বেতা আপনি সত্যিই খুব ভাগ্যবতী।’ বিয়ের পর থেকেই এই জুটি একে অপরের প্রতি ভালোবাসার নানা মুহূর্ত শেয়ার করেন, যা বারবার প্রমাণ করে তাঁদের সম্পর্কের গভীরতা।
রুবেলের শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে পরস্পরের জন্য সময় বের করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু রাত ১টার এই ভিডিওটি বুঝিয়ে দিচ্ছে যে, হাজার ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য ছোটখাটো কাজগুলো করাটাই আসলে সুখী দাম্পত্যের চাবিকাঠি।
E-Paper











