'আজও সব নতুনের মতো... ', রুবেলের সঙ্গে দ্বিতীয় ভ্যালেন্টাইন উদযাপন শ্বেতার
২০২৫ সালের জানুয়ারি মাসে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন রুবেল ও শ্বেতা। কিছুদিন আগেই এই তারকা জুটি উদযাপন করেছেন নিজেদের প্রথম বিবাহবার্ষিকী। এবার বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইন ডে একসঙ্গে পালন করলেন তাঁরা। ভালোবাসার দিবসে স্বামীকে উদ্দেশ্য করে অনেক না বলা কথা বললেন অভিনেত্রী।
২০২৫ সালের জানুয়ারি মাসে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন রুবেল ও শ্বেতা। কিছুদিন আগেই এই তারকা জুটি উদযাপন করেছেন নিজেদের প্রথম বিবাহবার্ষিকী। এবার বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইন ডে একসঙ্গে পালন করলেন তাঁরা। ভালোবাসার দিবসে স্বামীকে উদ্দেশ্য করে অনেক না বলা কথা বললেন অভিনেত্রী।
রুবেলের সঙ্গে দ্বিতীয় ভ্যালেন্টাইন উদযাপন শ্বেতার
বিবাহ বার্ষিকীর দিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে শ্বেতা লেখেন, আজও, আমি তোমার জন্য একই রকম উত্তেজনা অনুভব করি। যখন আমি তোমায় প্রথম পছন্দ করেছিলাম, সেই সময় যেমন অনুভূতি আমার হয়েছিল আজও সেই একই অনুভূতি আমার মধ্যে বর্তমান।
অভিনেত্রী লেখেন, আজও আমার হৃদয় তোমার কাছে লজ্জা পায়, তুমি কাছে এলে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, আজও অকারণে তোমার কথা চিন্তা করি, তোমার কথা ভেবে এমনি এমনি হাসি। আমি আজও তোমার ওপর ক্রাশ খাই, শুধু এইটুকুই আমার জীবনকে আরো সুন্দর করে তোলে। শুভ ভালোবাসা দিবস স্বামী।
ছবিতে একটি লাল রঙের গাউন পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শ্বেতাকে, অন্যদিকে অভিনেতাকে দেখা যায় একটি কালো রঙের কোট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতে, বিবাহ বার্ষিকীতে তোলা ছবি হলেও এই ছবিটি যেন প্রেম দিবসের জন্য একেবারে যথাযথ তোলা একটি ছবি।
প্রসঙ্গত, এই মুহূর্তে শ্বেতাকে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যাচ্ছে না। আপাতত তিনি বাড়িতেই সংসার সামলাচ্ছেন। যদিও প্রেম দিবস উপলক্ষে দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
অন্যদিকে রুবেল এই মুহূর্তে অভিনয় করছেন তুই আমার হিরো ধারাবাহিকে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেতা। এই ধারাবাহিকে মোহনা মাইতির বিপরীতে অভিনয় করছেন রুবেল।
News/Entertainment/'আজও সব নতুনের মতো... ', রুবেলের সঙ্গে দ্বিতীয় ভ্যালেন্টাইন উদযাপন শ্বেতার