'মেয়েদের ক্লিভেজ, কোমরের খাঁজ নিয়ে ব্যস্ত...', সিনেমার দুনিয়া নিয়ে বিস্ফোরক তাপসী
বলিউড তারকা তাপসী পান্নু সম্প্রতি চলচ্চিত্র শিল্পে নারী অভিনেতাদের নাভি ও ক্লিভেজ নিয়ে অতিরিক্ত আগ্রহের বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানান, তার আগের মন্তব্যগুলো ভুল বোঝাবুঝির শিকার হয়েছে।
ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, সব সময় সবকিছু নিয়ে খোলামেলা কথা বলতেই পছন্দ করেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি চলচ্চিত্র জগৎ নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি গ্যালাটা প্লাসের সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তাপসী বলেন, ‘বলিউডে বুকের খাঁজ নিয়ে বেশি ব্যস্ত সকলে। অন্যদিকে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে মেয়েদের কোমরের দিকে বেশি নজর সকলের। তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে, তাঁর বিষয়টা হচ্ছে খারাপ নজরে ক্লিভেজ বা কোমরকে দেখা। অভিনয়ের থেকেও মেয়েদের ক্লিভেজ, কোমরের খাঁজ নিয়ে ব্যস্ত সবাই।’
আরও পড়ুন: ‘একবার ভুল করেছি,আবারও ভুল হতে পারে…’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের
যদিও অভিনেত্রী পাশাপাশি এটাও জানান, তিনি কখনও কোনও সমস্যায় পড়েননি কারণ তিনি গ্ল্যামারের চরিত্রে কখনও অভিনয় করতে চাননি। তাই তাঁকে কোমর দেখাতে হয়নি অথবা প্যাডেড ব্রা পরতেও হয়নি। কিন্তু তিনি মনে করেন এই গোটা ব্যাপারটা শুধুমাত্র অভিনেত্রীদের জন্য নয় পরিচালকের জন্য সমানভাবে অস্বস্তিকর একটা বিষয়।
অভিনেত্রীর মতে, যেহেতু শুটিং ফ্লোরে সেইভাবে মহিলারা থাকেন না তাই অভিনেত্রীদের গোটা ব্যাপারটা বোঝাতে হয় পরিচালককেই। সরাসরি না বললেও পরোক্ষভাবে গোটা ব্যাপারটা বোঝাতে হয় যা দুজনের ক্ষেত্রেই ভীষণ অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে।
আরও পড়ুন: 'আমার জীবনের বড় সিক্রেট... ', জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?
অভিনেত্রীর দাবি অনুযায়ী, তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেক সময় নায়িকাদের প্যাডেড ব্রা পরার পরামর্শ দেন পরিচালক কারণ শরীরের একটি নির্দিষ্ট অংশ তাহলে বিশেষ ভাবে ফুটে ওঠে সকলের সামনে।
তাপসী বলেন, ‘আমি যখন একেবারে নতুন ছিলাম তখন মনে হতো এই ভাবেই কাজ করা হয়। পরিচালক হলেন জাহাজের ক্যাপ্টেন তাই সকলের মত আমাকেও ক্যাপ্টেনের কথা শুনতে হবে। আপনি যদি একজন মূল ধারার অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করতে চান তাহলে এগুলো আপনাকে করতেই হবে না হলে আপনার পরিচিতি হবে না।’
তাপসী পান্নুর মুক্তিপ্রাপ্ত ছবি সম্পর্কে
অনুভব সিনহা পরিচালিত 'আসি' ছবিতে তাপসীর অভিনয়ের জন্য তিনি বর্তমানে প্রশংসা কুড়িয়েছেন। কোর্টরুম নাটকে তাপসী একজন ধর্ষণের শিকার ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার জন্য লড়াই করা একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন কানি কুসরুতি, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র এবং মোহাম্মদ জিশান আইয়ুব। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এবং এখনও পর্যন্ত বক্স অফিসে ৫ কোটি টাকারও বেশি আয় করেছে।
E-Paper











