'একটা মানুষ সময়ের সঙ্গে কীভাবে পাল্টে যায়…', বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তনুশ্রী-কন্যা শ্রীনন্দা
২০২৫ সালের শেষে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের বিয়ে ভেঙে যায়। পার্সি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তনুশ্রী-কন্যা। এবার সেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন শ্রীনন্দা।
২০২৫ সালের শেষে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের বিয়ে ভেঙে যায়। পার্সি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তনুশ্রী-কন্যা। এবার সেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন শ্রীনন্দা।

স্টেট আপ উইথ শ্রীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে খুশি, আমার বিচ্ছেদ নিয়ে আমার মধ্যে কোনও আক্ষেপ নেই। আমি দুঃখী নই। হ্যাঁ, অবশ্যই আমার নিজের ঠিক হতে কিছুটা সময় লেগেছে। কিন্তু আমার মনে হয় সেসব মহিলারা বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁদের উচিত সেই বিচ্ছেদ বা ডিভোর্সটা খুশি মনে মেনে নেওয়া। এটাকে খারাপ ভাবে দেখার কোনও মানে হয় না। কারণ এমন কোনও কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন যেখানে তিনি নিজের মতো থাকতে পারছিলেন না।’
তিনি আরও বলেন, ‘মানুষ বদলে যায়, বদলে যায় পরিস্থিতিও। কিন্তু সেখানে আপনি আপনার মতো করে থাকতে চাইবেন কিনা সেটা কিন্তু আপনার ইচ্ছে। যদি বিচ্ছেদের আপনি খুশি হন তাহলে সেটাই করুন। সেটা নিয়ে 'এ মা, ছিঃ ছিঃ, বলবো না' এটা করার কিছু নেই। বিয়ে তো অনেকে অনিচ্ছাকৃত করে, আমি তো ইচ্ছে থেকেই করেছিলাম। একটা মানুষ সময়ের সঙ্গে কীভাবে পাল্টে যায় সেটা তো আমাদের হাতে থাকে না। সেই হিসেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি এই সিদ্ধান্তে খুশি। এটা একটা মিউট্যুয়াল সিদ্ধান্ত। ও খুশি, আমি খুশি।'
আরও পড়ুন: ৬৬তে মা হচ্ছেন নীনা? 'জাতি হিসেবে বিকশিত হচ্ছি...', যা বললেন তিনি
প্রসঙ্গত বহু দিন প্রেম করার পর প্রেমিক গেভ সাতারাওয়ালাকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা। পার্সি স্বামীর সঙ্গে মুম্বইয়ে ঘর বেঁধেছিলেন। কিন্তু সেই ভালোবাসার ঘড়ে চিড় ধরে। বছরের শেষে শ্রীনন্দা একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আমি আর জেভ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছি। হয়ত আপনারা অনেকেই আঁচ করেছিলেন। তবে আমাদের এটা প্রকাশ্যে আনবার আগে কিছু সময়ের দরকার ছিল। জীবন অনিশ্চিত, আমাদের সব অনিশ্চয়তাকেই গ্রহণ করতে হয় সাদরে।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের যে সমর্থন দেখিয়েছেন, তার জন্য় অশেষ ধন্যবাদ। বিশ্বাস করুন এই সিদ্ধান্ত আমাদের দুজনকে শান্তি দিয়েছে। এই নিয়ে অনেক মন্তব্য শুনবেন, অনেকে কথা বলবে তবে আমার বা আমাদের মায়ের তরফে কোনও প্রতিক্রিয়া (সংবাদমাধ্যমে) আশা করবেন না। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এবং এই ব্যাপারে কোনওরকম যোগাযোগ করবেন না।’ শ্রীনন্দা সব শেষে জানান, অনলাইন ভিডিয়োতে কয়েক সেকেন্ডের কিছু মুহূর্ত কোনওদিনই একটা দাম্পত্যের আসল সত্যিটা তুলে ধরতে পারে না।
E-Paper











