স্থগিত ‘পারিয়া ২’ শ্যুটিং, নেপথ্যে কোন কারণ ব্যাখ্যা করলেন তথাগত?
গত বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল পারিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছিল পথকুকুরদের নিয়ে। এই সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় ছিল নজরকাড়া। বিক্রম ছাড়াও অভিনয় করেছিলেন সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অম্বরিশ ভট্টাচার্য, লোকনাথ দে সহ আরও অনেকে।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘পারিয়া’। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছিল পথকুকুরদের নিয়ে। এই সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় ছিল নজরকাড়া। বিক্রম ছাড়াও অভিনয় করেছিলেন সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অম্বরিশ ভট্টাচার্য, লোকনাথ দে সহ আরও অনেকে।
স্থগিত ‘পারিয়া ২’ শ্যুটিং
২০২৪ সালে প্রথম পর্ব সাফল্য পাওয়ার পর তথাগত পরের পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পথ কুকুর নয়, এবার গাছেদের নিয়ে ছবি বানাবেন বলে ঠিক করেছিলেন তিনি। সবকিছুই মোটামুটি ঠিক করে নিয়েছিলেন কিন্তু তার মধ্যেই ছবি তৈরির আগেই একটা বড়সড়ো বাধার সম্মুখীন হলেন পরিচালক।
কিছুদিন আগেই তথাগত পরিচালিত ‘রাস’ মুক্তি পেয়েছে যা মানুষকে মনে করিয়ে দিয়েছে ৯০ দশকের কথা, দর্শকরা হয়ে উঠেছিলেন নস্টালজিক। ‘রাস’ ছবির মুক্তির পর জোর কদমে পারিয়া ২ ছবির কাজ শুরু করার চিন্তাভাবনা নিয়েছিলেন পরিচালক কিন্তু সেটা এখন বিশ বাঁও জলে।
কেন সমস্যায় পড়তে হল তথাগতকে? আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক বলেন, ‘পারিয়ার দ্বিতীয় পর্ব অনেক বড় আকারে তৈরি করার পরিকল্পনা ছিল। খুব স্বাভাবিকভাবেই বাজেটও ছিল অনেক বেশি। কিন্তু এখনও পর্যন্ত অনেক প্রযোজকদের সঙ্গে কথা বললেও কেউ রাজি হননি।’
তথাগত আরও জানান, কোনও কোনও প্রযোজক রাজি হলেও তাঁরা শর্ত দিয়েছেন ছবিতে রাখতে হবে কোন বড় সুপারস্টারকে, যা মানতে নারাজ তিনি। ইতিমধ্যেই তিনি চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন এবং কারা অভিনয় করবেন সেটাও ঠিক করে ফেলেছেন তাই তাদের বাদ দিয়ে অন্য কাউকে নেওয়ার কথা চিন্তাই করতে পারছেন না অভিনেতা।
তবে প্রযোজক না রাজি হলেও হাল ছাড়তে নারাজ তথাগত। তিনি জানিয়েছেন, যদি প্রযোজক নাও পাওয়া যায় সে ক্ষেত্রেও ছবি তৈরি হবে। অসুবিধা হলে মোবাইলে শুটিং করে নেবেন তিনি। নিজেই স্বাধীনভাবে ছবি তৈরি করবেন। পূর্বেও যাদের পাশে পেয়েছেন তাঁরা থাকলেই সব সমস্যা একা হাতেই মিটিয়ে নিতে পারবেন, এমনটাই আশা পরিচালকের।
প্রসঙ্গত, দেবলীনাকে ভুলে এখন আলোকবর্ষায় মজেছেন তথাগত। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে আলোকবর্ষার। খুব শীঘ্রই হয়তো বড় পর্দাতেও দেখতে পাওয়া যাবে তাঁকে।
News/Entertainment/স্থগিত ‘পারিয়া ২’ শ্যুটিং, নেপথ্যে কোন কারণ ব্যাখ্যা করলেন তথাগত?