'যত সময় যাচ্ছে সিনেমাটা যেন... ', কোন ছবির প্রেমে পরলেন তথাগত?

একদিকে যখন একদল মানুষ বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য ডাক দিচ্ছেন ঠিক তখনই বাংলায় ইন্ডাস্ট্রির নায়ক হয়েও এক মালায়ালাম ছবি দেখে মুগ্ধ হয়ে সেই ছবিটি দেখার জন্য অনুরোধ করলেন তথাগত মুখোপাধ্যায়। 

Published on: Dec 02, 2025 12:34 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একদিকে যখন একদল মানুষ বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য ডাক দিচ্ছেন ঠিক তখনই বাংলায় ইন্ডাস্ট্রির নায়ক হয়েও এক মালায়ালাম ছবি দেখে মুগ্ধ হয়ে সেই ছবিটি দেখার জন্য অনুরোধ করলেন তথাগত মুখোপাধ্যায়। একজন পশু প্রেমিক বিশেষ করে একজন কুকুরপ্রেমী মানুষ হওয়ার দরুন মালায়ালাম ছবি ‘একো’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন পরিচালক তথা অভিনেতা তথাগত।

কোন মালায়ালাম ছবির পাশে দাঁড়াতে বললেন তথাগত
কোন মালায়ালাম ছবির পাশে দাঁড়াতে বললেন তথাগত

তথাগত সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘একো-মানুষ এবং কুকুরের বোঝা পড়ার পলিটিক্যাল এই সিনেমা কলকাতার মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। যদিও এটা ভীষণ স্বাভাবিক একটা বিষয়। এখানে উন্নত শিল্প স্বীকৃতি পেলে আজকাল ম্যানুপুলেশন কিংবা সস্তায় হয় অধিকাংশ ক্ষেত্রে।’

আরও পড়ুন: 'একটা পথও মসৃণ নয়... ', নতুন চরিত্র কতটা চ্যালেঞ্জিং শিরিনের কাছে?

অভিনেতা আরও লেখেন, ‘এই ছবিটি এক কথায় অপূর্ব এবং দুর্দান্ত অভিজ্ঞতা হল ছবিটি দেখে। ভাগ্যিস গান্ধীজীর ছবি আজকাল সব শিল্পীর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে না। সিনেমা যারা ভালবাসেন তারা অন্তত একবার দেখে ফেলুন। পরিচালক দিনজীথ আইয়াদান এর আগের সিনেমা ছিল কিসকিন্দ্যা কাণ্ডম। তবে এই ছবিটি আগের থেকে অনেক বেশি উন্নত, আরও শৈল্পিক। আরও পলিটিকাল।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘এই সিনেমায় কুকুরদের আশ্চর্য রকমভাবে ব্যবহার করা হয়েছে। এই মূহুর্তে ভারতবর্ষের মূল রাজনৈতিক প্রেক্ষাপট ও চেতনাকে এর চেয়ে সূক্ষভাবে বোঝানো সম্ভবপর ছিল বলে আমার মনে হয় না। সে পর্ন সাইটে আধার কার্ডই হোক বা নাগরিক পরিচয় পত্র। সবই তো প্রোটেকশানের নামে রেস্ট্রিকশান।’

আরও পড়ুন: গাড়িতে উঠতেই ভয়ংকর আক্রমণ, চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুদীপা

ছবি নিয়ে পরিচালক বলেন, ‘গতকাল রাতে দেখেছি,যত সময় যাচ্ছে সিনেমাটা আরও ঘিরে ফেলছে,অন্তত এই রাজনৈতিক বাতাবরণে।খুবই জটিল কাব্য এ সিনেমা,মালায়লম দর্শক প্রস্তুত এ ধরনের সিনেমার উদযাপনে,হচ্ছেও তাই। যারা আগ্রহী সিনেমার ভাষার বিষয়ে তারা সিনেমাটা হলে গিয়ে দেখুন,নচেৎ এ কিন্তু আপনার চিরপরিচিত সচিত্র সহজ জোকস নয়,যাতে পপকর্ন মুখে ঠুসে পেট দিয়ে হাসা যাবে।’

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রাস’। এছাড়াও ২০২৪ সালে ‘পারিয়া’ ছবিটিও অসাধারণ সাড়া ফেলে দিয়েছিল জনসাধারণের মধ্যে। তাই একজন পশুপ্রেমিক মানুষ হয়ে এই ছবিটি যে তথাগতর মনে দাগ কেটে গিয়েছে তা বলাই বাহুল্য।

News/Entertainment/'যত সময় যাচ্ছে সিনেমাটা যেন... ', কোন ছবির প্রেমে পরলেন তথাগত?