চোখে মোটা কাজল, ঠোঁটে লিপস্টিক, সঙ্গী প্রেমিকা আলোকবর্ষা, কেন এমন সাজ তথাগতর?

আলোকবর্ষার সঙ্গে তথাগত মুখোপাধ্যায় দিলেন বড় চমক। চোখে মোটা করে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে নজর কাড়লেন তথাগত। সঙ্গে থাকলে প্রেমিকা আলোকবর্ষাও। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখলেন ‘ড্রাকুলা’। ব্যাপার কী?

Published on: Nov 30, 2025 5:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আলোকবর্ষার সঙ্গে তথাগত মুখোপাধ্যায় দিলেন বড় চমক। চোখে মোটা করে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে নজর কাড়লেন তথাগত। সঙ্গে থাকলে প্রেমিকা আলোকবর্ষাও। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখলেন ‘ড্রাকুলা’। ব্যাপার কী?

চোখে মোটা কাজল, ঠোঁটে লিপস্টিক, সঙ্গী প্রেমিকা আলোকবর্ষা, কেন এমন সাজ তথাগতর?
চোখে মোটা কাজল, ঠোঁটে লিপস্টিক, সঙ্গী প্রেমিকা আলোকবর্ষা, কেন এমন সাজ তথাগতর?

আরও পড়ুন: 'দিব্যর আসা উচিত ছিল.. ', অনুরাগের ছোঁয়া-র শেষ দিনে কী বললেন রাহুল?

তাহলে কী নতুন কোনও কাজ আসছে নাকি তাঁদের? তা অবশ্য জানা যায়নি। রবিবার তাঁরা বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন। সেখানে দেখা যায় কালো রঙের টি-শার্ট, কালো রঙের জ্যাকেট, নীল রঙের জিন্স, সাদা-কালো টুপিতে ধরা দিয়েছিলেন তথাগত। গলায় রূপালি রঙের একাধিক হার, হাতে রূপালি আংটি, চোখে মোটা করে কাজল, আইলাইনার ও ঠোঁটে লাল লিপস্টিক পরে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: চোখের জল নয়, হাসিমুখেই বিদায় নিল ফুলকি! কাটা হল কেক, একসঙ্গে গোটা পরিবার

অন্যদিকে, আলোকবর্ষার পরনে ছিল কালো রঙের টি-শার্ট। সঙ্গে লাল রঙের কাজ করা কালো রঙের জ্যাকেট ও কালো জিন্সে ধরা দিয়েছিলেন। তিনিও আঙুলে একাধিক রূপালি আংটি ও গলায় একটি রূপালি রঙের মোটা চেন পরেছিলেন। লাল প্রেক্ষাপটে প্রেমিক তথাগতর সঙ্গে অন্যমেজাজে ধরা দিয়েছিলেন।

আরও পড়ুন: 'আমি চাই ও আমার হাত ছেড়ে... ', রুক্মিণীকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন দেব?

ছবিগুলি পোস্ট করে তাঁরা ক্যাপশনে ব্রাম স্ট্রোকে ড্রাকুলা থেকে কোট করে লেখেন, ‘আমাদের পথ আর তোমার পথ নয়, এবং অনেক অদ্ভুত জিনিস থাকবে’ - ড্রাকুলা (ব্রাম স্টোকার)'। তাঁদের এই ছবি প্রকাশ্য আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন অনুরাগী তথাগতকে রণবীর সিংয়ের সঙ্গেও তুলনা করেছেন। আর একজন লেখেন, 'গাঢ় গোথিক'।

আরও পড়ুন: আবার বিয়ে করতে চায় শ্রীময়ী! কোথায় বসবে সেই বিয়ের আসর? 'বুক করব…', যা বললেন কাঞ্চন

তথাগত ও আলোকবর্ষা সম্পর্ক নিয়ে এক সময় নানা চর্চা শুরু হয়েছিল। আসলে তাঁদের বয়সের ফারাক অনেকটাই। তাছাড়াও এর আগে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা পরিচালক। প্রথমে তিনি অভিনেত্রী কন্যাকুমারীকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের সম্পর্কে ভাঙার পর দেবলীনা দত্তের সঙ্গে বিয়ে করেন।

ভালোবেসেই শুরু হয়েছিল তাঁদের পথচলা। তারপর তাঁদের সম্পর্কেও চিড় ধরে। সেই সময় তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। তবে পর তথাগত নিজেই জানান তিনি আলোকবর্ষার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

News/Entertainment/চোখে মোটা কাজল, ঠোঁটে লিপস্টিক, সঙ্গী প্রেমিকা আলোকবর্ষা, কেন এমন সাজ তথাগতর?