সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে, 'আমরা ভালো আছি', যা বললেন শ্রীজা

আমেরিকা-ইরান উত্তেজনার মধ্যে দুবাইয়ে থাকা চিরঞ্জীবীর ছোট মেয়ে শ্রীজা কোনিডেলা সোশ্যাল মিডিয়ায় জানালেন যে তিনি এবং তাঁর দুই কন্যা নিরাপদে আছেন।

Published on: Mar 02, 2026 1:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে বেশ চিন্তায় রয়েছেন গোটা বিশ্বের মানুষ। ইতিমধ্যেই জানা গিয়েছে, বহু মানুষ আটকে পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। গতকাল জানা গিয়েছিল, টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলেকে নিয়ে আটকে পড়েছেন দুবাইয়ে।

সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে
সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে

যারা দুবাইয়ে রয়েছেন তাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানাচ্ছেন নিজেরদের সুরক্ষিত থাকার কথা। এবার তেলেগু অভিনেতা চিরঞ্জীবীর ছোট মেয়ে শ্রীজা কোনিডেলা দুবাই থেকে নিজেদের সুস্থতার খবর জানালেন সকলকে।

আরও পড়ুন: 'লেজেন্ড বোধহয় এমনই হন...', মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি

শ্রীজা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বুর্জ খলিফা এবং সামনে সংযুক্ত আরব আমিরাহির একটি পতাকা। সূর্যাস্তের সময়ের এই ছবিটি পোস্ট করে তিনি বড় বড় করে লেখেন, ‘আমরা এই দেশটিকে বেছে নিয়েছি এবং এই দেশের সঙ্গেই আমরা আছি।’

সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে
সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে

অন্য একটি পোস্টে তিনি জানান, যারা প্রত্যেক সময় আমাদের খবর নিচ্ছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা দুবাইতে নিরাপদ এবং সুরক্ষিত আছি। আমরা ভালো আছি। খুব তাড়াতাড়ি যাতে শান্তি ফিরে আসে, তার জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি।

আরও পড়ুন: 'ও খুব সিরিয়াস মেয়ে... ', কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী

তবে শ্রীজা পোস্ট করলেও এই বিষয় নিয়ে রামচরণ, সুস্মিতা অথবা স্বয়ং চিরঞ্জীবী কোনও পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতার মেয়ের পোষ্ট দেখে এইটুকু স্পষ্ট যে তিনি এখন হায়দরাবাদে থাকেন না বরং পরিবারের সকলকে নিয়ে থাকেন দুবাইতে।

সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে
সন্তানদের নিয়ে দুবাইয়ে চিরঞ্জীবীর ছোট মেয়ে

শ্রীজা সম্পর্কে

তিন ভাইবোনের মধ্যে শ্রীজা সবার ছোট। ১৯৮৮ সালে চিরঞ্জীবী এবং সুরেখার ঘরে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তিনি খবরের শিরোনামে আসেন যখন ১৯ বছর বয়সে তিনি তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে শিরীষ ভরদ্বাজকে বিয়ে করেন। তারা পালিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। তাদের মেয়ে নিবৃত্তির জন্ম হয় ২০০৮ সালে।

নির্যাতন এবং যৌতুক নির্যাতনের অভিযোগের পর ২০১৪ সালে শ্রীজা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে শিরীষ ২০২৪ সালে মারা যান । ২০১৬ সালে তিনি তার শৈশবের বন্ধু কল্যাণ দেবকে বিয়ে করেন, যিনি পরে অভিনয়ে পা রাখেন। তাদের মেয়ে নাভিষ্কার জন্ম হয় ২০১৮ সালে। ২০২২ সালে এই দম্পতি আলাদা হয়ে যান।