The Academy of fine Arts Review: ‘পাছা ব্লার করে দেখানো হয়েছে…', দ্য় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রিভিউ দিল বং গাই
‘সিপিএম সরকার ফিরিয়ে আনতে না পারলেও প্রেম আমারের পর পায়েল সরকার কে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে’, নিজ স্টাইলে দ্য় অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের রিভিউ দিলেন কিরণ দত্ত।
অনেক বিতর্কর পর গত ২১শে নভেম্বর মুক্তি পেয়েছে পরিচালক জয়ব্রত দাসের ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আটর্স’। এই ছবিকে সেন্সর সার্টিফিকেট দিতে ৫২টা কাট দিয়েছিল সিবিএফসি। বাংলা ছবিতে অতীতে কবে এমন ঘটনা ঘটেছে তা স্মরণ করতে মাথা চুলকাতে হবে, তবে উত্তর হয়ত মিলবে না।

ছবির প্রিমিয়ারে নবাগতপরিচালককে বুকে টেনে নিয়েছেন ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে রয়েছে নগ্নতা, গালিগালাজ সঙ্গে কিছু দুর্ধর্ষ পারফরম্যান্স। ছবির একাধিক শো হাউসফুল, ফলস্বরূপ এক দিনেই বেড়েছে হল সংখ্য়া। এবার এই চর্চিত ছবি দেখে রিভিউ দিলেন ‘দ্য বং গাই’ কিরণ দত্ত।
নিজের ফেসবুকের দেওয়ালে কিরণ এই ছবির যা রিভিউ দিয়েছেন, তা এখন টক অফ দ্য টাউন। ইউটিউবে বিখ্য়াত কিরণের ‘এ কেমন সিনেমা’ সিরিজ। নিউ এজ বাংলা ছবি দেখে কী মনে হল তাঁর?
পরিচালক জয়ব্রতর কাঁধে হাত রেখে কিরণ লেখেন, ‘কাল বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গেছিলাম। গালাগালির মাঝে মাঝে বেশ টানটান চিত্রনাট্য। আমার মনে হয় বর্তমান সরকারের সময় সিনেমাটা আটকানোর চেষ্টা করা হয়েছে কারন ভিসুয়ালি একটু পরে পরেই সিপিএম কে ট্রিবিউট দেওয়া হয়েছে। বাংলা সিনেমার সাথে তুলনা করবো না কারন সিনেমাটা ইন্টারন্যাশানাল লেভেলের, কারন জাপানিস সিনেমার মতো এখানে পাছা ব্লার করে দেখানো হয়েছে। আমার এক ভেগান বন্ধুকে নিয়ে গেছিলাম সাথে, বাড়ি গিয়ে আমায় ব্লক করে দিয়েছে। সিপিএম সরকার ফিরিয়ে আনতে না পারলেও প্রেম আমারের পর পায়েল সরকার কে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।’
এখানেই থামেননি কিরণ। নিজেকে ভবিষ্যতদ্রষ্টা বলে দাবি করে তিনি আরও লেখেন, 'এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় প্রায় দশ বছর। টাইম ট্র্যাভেল করে ভবিষ্যৎ দেখে আমি সব সেয়ানা লোকের সাথে আগে থেকেই পরিচয় করে রাখি।কিন্তু অতীতে গিয়ে নিজের পরিচয় গুপ্ত রাখিনি। তখন থেকেই জানতাম এই লোক কিছু তো করবে একদিন। সিনেমার সাথে যুক্ত বেশির ভাগ লোকই ব্যক্তিগত ভাবে আমায় গালাগালি করেছে আজ নয়তো কাল তাই টানটা বেশী। সবশেষে এক লাইনে ওদের 'The Academy of fine arts' সিনেমার ভাষাতেই ওদের সিনেমার রিভিউ হলো ‘পুরো খা***র ছেলে সিনেমা হয়েছে’।
এই পোস্টের কমেন্ট বক্সে বন্ধু সৌরভকে নিয়ে মজা করতে ছাড়েননি কিরণ। আবার কটাক্ষও শুনেছেন নিজে। একজন নেটিজেন তাঁর উদ্দেশ্যে লেখন, ‘তোদের মত চাপরী কনটেন্ট ক্রিয়েটার যখন সেরা ইউটিউবার সেই ইন্ডাস্ট্রি তে বেশি ভালো কিছু আশা করা উচিৎ না পাবলিক বুঝতে গেলে মরে যাবে’। জবাবে কিরণ বলেন, ‘একটা পার্লেজি বিস্কুট খাবে?’ ওদিকে রুদ্রনীল ঘোষ-সহ দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস টিমের বাকিরা কিরণকে ধন্য়বাদ জানিয়েছে এই সমর্থনের জন্য।












