The Kerala Story 2 Box Office: শনিবার বক্স অফিস কাঁপাল কেরালা স্টোরি ২! হিন্দু-মুসলিম বিতর্ক, দু দিনে কত আয় হল?

দ্য কেরালা স্টোরি 2 বক্স অফিস কালেকশন ডে ২: শুক্রবার বেশ রাতের দিকে মুক্তি পাওয়ার পর, শনিবার ছবিটি ভারতে ভালো ব্যবসা করেছে। দেখে নিন কত আয় হয়েছে এই ২ দিনে। 

Published on: Mar 01, 2026 9:04 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দ্য কেরালা স্টোরি-র সাফল্যের পর, দর্শকদের দ্বিতীয় কিস্তি নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তবে ট্রেলার বেরনোর পর থেকেই বিতর্কে জর্জরিত ছিল ছবি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, দ্য কেরালা স্টোরি ২ শুক্রবার সন্ধ্যায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিছু লোকেশনে সন্ধ্যা ৭টায়, আবার কিছু লোকেশনে রাত ৮টায় প্রদর্শিত হয়েছিল। অনেকেই ছবিটির মুক্তির বিষয়ে অবগত ছিলেন না। ফলস্বরূপ, ছবিটি প্রথম দিনে উল্লেখযোগ্য আয় করতে পারেনি। দ্বিতীয় দিন, শনিবার, ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করেছে। তবে এখনও অবধি ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি।

দ্য কেরালা স্টোরি বক্স অফিস কালেকশন।
দ্য কেরালা স্টোরি বক্স অফিস কালেকশন।

দ্য কেরালা স্টোরি ২ বক্স অফিস

স্যাকনিল্কের মতে, দ্য কেরালা স্টোরি ২ মুক্তির দিনে ৭৫ লক্ষ টাকা আয় করেছে। দ্বিতীয় দিন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, এটি ৪.৬৫ কোটি টাকা আয় করেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ছবিটির মোট সংগ্রহ ৫.৪ কোটি টাকায় পৌঁছেছে। রবিবারও ছবিটি ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে।

হিন্দু মেয়েদের ধর্মান্তরের গল্প

বিপুল অমৃতপাল শাহ প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি ২'-তে তিনজন হিন্দু মেয়েকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করার গল্প বলা হয়েছে। ছবিটিতে প্রেম এবং বিশ্বাসঘাতকতা দেখানো হয়েছে। তবে অনেকেই সিনেমাটিকে প্রোপাগণ্ডা ফিল্মের তকমা দিয়েছে। যারা দেখেছেন ইতিমধ্যেই, তাঁরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, গবেষণার অভাব রয়েছে গল্পে। শুধু তাই নয়, কাহিনি বিন্যাসও সেভাবে মনে ধরেনি। ছবিতে অভিনয় করেছেন উলকা গুপ্তা, ঐশ্বর্য ওজা, অদিতি ভাটিয়া, সুমিত গেহলাওয়াত, পূর্বা পরাগ, অর্জান সিং, অলকা আমিন এবং যুক্তম।

দর্শকদের প্রতিক্রিয়া

'দ্য কেরালা স্টোরি ২' নিয়ে ইতিমধ্যেই মিশ্র রিভিউ। গল্পে গবেষণার অভাব তো রয়েইছে, সঙ্গে চিত্রনাট্য দুর্বল। অনেকেই বলছেন যে, ছবিটির কেরালার সঙ্গে কোনও সংযোগ নেই, তবুও ছবিটির নামকরণ করা হয়েছে 'দ্য কেরালা স্টোরি ২'। নির্মাতারা ৩০ কোটি টাকা বাজেটে ছবিটি তৈরি করেছেন।

দ্য কেরালা স্টোরি সম্পর্কে

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম কিস্তি। তাতে অভিনয় করেছিলেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি। ছবিটি ১৫-২০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। বিতর্ক সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ১৫-২০ কোটি বাজেটে তৈরি ছবি ব্যবসা করে ৩০০ কোটি টাকার।