‘ভুল প্রমাণ হলে সিনেমা তৈরি ছেড়ে দেব…’! চ্যালেঞ্জ দিলেন কেরালা স্টোরি ২ পরিচালক
দ্য কেরালা স্টোরি ২ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিতর্কের জন্ম দিয়েছে। এমনকী বিরোধিতা করেছেন সিনেমার পরিচালক পিনারাই বিজয়ন।
বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি ২’। কেরালায় জোরপূর্বক ধর্মান্তরিত করার ‘সত্যি ঘটনা অবলম্বনে’ আসছে এই সিনেমা। তবে সমাজের নানা অংশ থেকে প্রতিবাদে সুর চড়িয়েছে এই সিনেমা। দাবি ‘প্রোপাগন্ডা’ ছবি বানিয়ে ভারতের বিশেষ করে কেরালা রাজ্যের ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করা হচ্ছে। তবে এবার আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন পরিচালক। দাবি সিনেমায় দেখানো কোনো কিছু ‘ভুল প্রমাণ’ করতে পারলে, তিনি 'চলচ্চিত্র নির্মাণ বন্ধ করে দেবেন'।

কেরালা স্টোরি ২-এ কেরালার তিনজন মেয়ের গল্প তুলে ধরা হয়েছে যাদের জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং নির্যাতন করা হয়েছে। ছবির টিজার এবং ট্রেলারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, অনেকে এটিকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন। রাজনৈতিক নেতা এবং চলচ্চিত্র নির্মাতারা উভয়ই ছবিটির সমালোচনা করেছেন এবং এটিকে ‘প্রোপাগন্ডা সিনেমা’ বলে অভিহিত করেছেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কামাখ্যা নারায়ণ সিং, যিনি কেরালা স্টোরি ২ পরিচালনা করেছেন, এএনআই-এর সঙ্গে কথা প্রসঙ্গে জানান যে, ‘আমি একজন তথ্যচিত্র নির্মাতা। আমি সবসময় এমন তথ্যচিত্র এবং চলচ্চিত্র তৈরি করেছি যা সামাজিক কুফল এবং সমাজের মধ্যে বিদ্যমান সমস্যাগুলিকে তুলে ধরে, এমন সিনেমা যা প্রশ্ন উত্থাপন করে এবং মানুষকে তাদের চারপাশে কী ঘটছে তা নিয়ে চিন্তা করতে উৎসাহ দেয়। এই কারণেই আমি সর্বদা একটি চলচ্চিত্র বা তথ্যচিত্র মুক্তি দেওয়ার আগে সমস্যা বোঝার জন্য, পুঙ্খানুপুঙ্খভাবে গবেশণা করি।’
কেরাল স্টোরি ২ পরিচালক নিজের ‘সততা’র কথা জোর গলায় বলেন। জানান, ‘আমি সম্পূর্ণ সততার সঙ্গে আমার কাজ করেছি, বিশ্বাস করুন। যদি আমরা ছবিতে কিছু ভুল দেখিয়ে থাকি, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব।’
প্রসঙ্গত, কেরালা ২-এর ট্রেলার প্রকাশের পর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবিটির সমালোচনা করেছেন, এটিকে ‘ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছেন। যদিও নির্মাতাদের দাবি, ছবিটি কখনোই রাজ্যের বিরুদ্ধে নয়। প্রযোজক বিপুল অমৃতলাল শাহ বলেছেন, ‘আমরা কখনোই কেরালার পিছনে পড়িনি। কেরালা ঈশ্বরের দেশ... আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই রাজ্য থেকে এই সমস্যা নির্মূল হোক।’
দ্য কেরালা স্টোরি ২ সম্পর্কে
নির্মাতারা দাবি করেছেন যে ছবিটি বাস্তব আদালতের মামলার উপর ভিত্তি করে তৈরি। এইচটি-কে দেওয়া এক বিবৃতিতে বিপুল শাহ বলেন, ‘আমাদের লক্ষ্য সর্বদা সচেতনতা, তথ্য প্রদান এবং তরুণদের সতর্ক থাকতে এবং সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করা।’
কেরালা স্টোরি ২-তে জোরপূর্বক ধর্মান্তরকরণের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, যা কেরালা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে। উলকা গুপ্তা, অদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা অভিনীত ছবিটি ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।
E-Paper











