এই মুহূর্তে সমাজের মধ্যে চলতে থাকা একটি অতি বাস্তব মুহূর্তকে তুলে ধরতে চলেছে প্রত্যাবর্তন। ৩১ বছর পর এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় আসতে চলেছেন অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। ছবিতে অভিনয় করবেন শিলাদিত্য থেকে শুরু করে অপরাজিতা আঢ্য সহ অনেকেই। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
এই মুহূর্তে সমাজের মধ্যে চলতে থাকা একটি অতি বাস্তব মুহূর্তকে তুলে ধরতে চলেছে প্রত্যাবর্তন। ৩১ বছর পর এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় আসতে চলেছেন অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। ছবিতে অভিনয় করবেন শিলাদিত্য থেকে শুরু করে অপরাজিতা আঢ্য সহ অনেকেই। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
অঞ্জন-রূপার প্রত্যাবর্তনের প্রকাশ্যে মোশন পোস্টার
মোশন পোস্টার প্রসঙ্গে
ছবির মোশন পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে, মুঠোফোনে আটকে রয়েছেন শিলাদিত্য, অপরাজিতা, এক স্কুল স্টুডেন্ট এবং খরাজ। নেপথ্যে রয়েছে আরও অনেকগুলি মুঠোফোন, যেগুলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে ব্যস্ত শহরের বিভিন্ন রাস্তার ছবি।
সামনে মুখোমুখি অঞ্জন এবং রূপা। এইটুকু দেখা যাচ্ছে পোস্টারে। নিচে বড় বড় করে লেখা প্রত্যাবর্তন। সমর্পণ সেনগুপ্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে এই বছরেই।চিত্রনাট্যের দায়িত্বেও রয়েছেন তিনি। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
শহরের ব্যস্ততম জীবনের সঙ্গে লড়াই করতে গিয়ে একটি পরিবারের নিজস্ব জীবন কীভাবে ধ্বংস হয়ে যায় সেটাই দেখানো হবে এই সিনেমার মাধ্যমে। এই সিনেমায় দেখানো হবে শুধুমাত্র ইঁদুর দৌড়ে দৌড়াতে গিয়ে একটা ব্যক্তি জীবন কতটা নষ্ট হয়ে যেতে পারে।
এই সিনেমায় ডক্টর দীপঙ্কর সান্যালের চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত। ডাক্তারের স্ত্রী শালিনী দেবীর চরিত্রে অভিনয় করবেন রুপা গঙ্গোপাধ্যায়। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে থাকা এই পরিবার শুধুমাত্র ভালো থাকার জন্য যাবে কলকাতায়। কিন্তু শহরের চাকচিক্য ধীরে ধীরে গ্রাস করবে তাদের ভালো থাকাকে।
এইভাবেই ১২ বছর কেটে যায়। ইঁদুর দৌড়ে দৌড়াতে গিয়ে ডঃ সান্যালের কিশোরী কন্যা দিশা একাকীত্বে ভুগতে শুরু করে। একাকিত্ব কাটাতে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেয় সে, সেখানেই ঘটে যায় বিপত্তি। গোটা সমাজ চলে যায় এই পরিবারের বিরুদ্ধে। সবকিছুর মুখোমুখি হতে গিয়ে দীপঙ্কর এবং শালিনী বুঝতে পারে তাদের ভুলের কথা।
এই পরিবার আবার ফিরে আসে পুরুলিয়ায়। শিকড়ের টানে মফস্বলে এসে শুরু হয় নতুন লড়াই। এই ছবিতে অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ছাড়া অভিনয় করবেন শিলাদিত মজুমদার, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, দীপাঞ্জন ঘোষ, অরুনাভ খাসনবিশ, গৌরব তপাদার সহ একাধিক শিল্পীকে।