Guess Who: বাবার কোলের এই খুদে নামি বলিউড নায়িকা, লেখাপড়ায় তুখোড়, ছিলেন ট্রিপল স্নাতক, মিউজিক নিয়েও বিএ, বলুন তো কে?

আজ আমরা সেই অভিনেত্রীর কথা বলব, যাঁর একটি বা দুটি নয়, চারটি ডিগ্রি রয়েছে এবং তাও আবার ব্যবসা, অর্থনীতি, ফিনান্স এবং সংগীতে। এ ছাড়াও, তিনি ক্লাস টুয়েলভে টপার হয়েছিলেন। 

Published on: Dec 13, 2025 11:09 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাবার কোলে এই যে কিউটের ডিব্বাকে দেখছেন, তিনি বলিউডের নামি অভিনেত্রী। যদিও বহুবছর ধরে দেখেননি সাফল্যের মুখ। তবে শুনলে অবাক হবেন, লেখাপড়ায় ছিলেন তুখোড়। বিদেশ থেকে পড়াশোনা। ট্রিপল গ্র্যাজুয়েশন শেষ করার পর, সংগীতে বিএ (অনার্স) করেছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই সুন্দরী একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় গায়িকাও।

বাবার কোলের এই কিউটের ডিব্বাটি কে?
বাবার কোলের এই কিউটের ডিব্বাটি কে?

চলুন আপনাদের জন্য আরেকটু ক্লু দেই। এই অভিনেত্রী বিয়ে করেছেন রাজনীতির মানুষকে। তাঁর বর আপ সাংসদ। কদিন আগে এই দম্পতির একটি ফুটফুটে পুত্র সন্তানও হয়েছে। ঠিকই ধরেছেন, এই খুদে পরিণীতি চোপড়া।

পরিণীতি চোপড়া লেখাপড়ায় এতটাই ভালো ছিলেন যে, ক্লাস টুয়েলভে প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর মাত্র ২১ বছর বয়সে, তিনি লন্ডনের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, অর্থনীতি এবং ফিনান্সে ট্রিপল স্নাতক হন। তারপর গান নিয়ে পড়াশোনা তাঁর।

২০০৯ সালে যখন অর্থনৈতিক মন্দা এসেছিল, পরিণীতি ভারতে ফিরে এসেছিলেন। ভারতে আসার পরে, তিনি যশরাজ ফিল্মসের বিপণন বিভাগে ইন্টার্নশিপ শুরু করেন। এবং পরবর্তীতে এই প্রযোজনা সংস্থায় পিআর পরামর্শদাতা হয়েছিলেন। অনেকেই জানেন না, রণবীর সিং এবং অনুষ্কা শর্মার সিনেমা 'ব্যান্ড বাজা বারাত' (২০১০)-এর প্রচারের দায়িত্বও ছিল তাঁরই কাঁধে।

আর এই প্রচারের কাজ চলাকালীন পরিণীতি বুঝতে পেরেছিলেন যে, তিনি একজন অভিনেত্রী হতে চান। এরপর অভিনয় স্কুলে ভর্তি হন এবং চাকরি ছেড়ে দেন। তিনি তারপর একদিন যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিলেন এবং খানিক মজার ছলেই অডিশন দিয়েছিলেন। যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া যখন তার টেপটি দেখেন, তখন তিনি তাঁকে নায়িকা হিসেবে বেছে নেন, এই প্রযোজনা সংস্থার ৩টি সিনেমার জন্য কনট্র্যাক্ট সাইন করান।

পরিণীতি ও রাঘব।
পরিণীতি ও রাঘব।

পরিণীতি কেরিয়ার শুরু করেন লেডিজ ভার্সেস রিকি বহেল দিয়ে। এরপর ইশকজাদে, শুদ্ধ দেশি রোম্যান্স, কেশরী, নমস্তে ইংল্যান্ড-র মতো সিনেমায় তাঁকে দেখা যায়। তবে পরিণীতির ফিল্মি কেরিয়ারে বড় কোনো হিট নেই বললেই চলে। তাঁকে শেষ দেখা গিয়েছিল অমর সিং চমকিলা ছবিতে।

আপাতত সদ্যোজাত ছেলের দেখাশোনাতেই দিন কাটছে পরিণীতির। মাসখানেক প্রেম করার পর, ২০২৩ সালের ১৩ মে দিল্লিতে বাগদান করেন তিনি ও রাঘব চাড্ডা। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে হয়। ২০২৫ সালের ১৯ অক্টোবর তাঁদের পুত্র সন্তান হয়, ছেলের নাম রেখেছেন তাঁরা নীর।