‘রং লাগাও তবে…’, জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি থামিয়ে রং মাখলেন অরিজিৎ! ফিরে দেখা গায়কের ‘পাড়ার ছেলে’ অবতার

তাঁর জগৎ জোড়া খ্যাতি। তবে মাটির সঙ্গেই জুড়ে থাকতে  ভালোবাসেন অরিজিৎ সিং। স্কুটি চেপে দোলের সকালে ঘুরছিলেন জিয়াগঞ্জের রাস্তায়। তারপর কী ঘটেছিল?

Published on: Mar 03, 2026 5:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঞ্চে তাঁর এক একটা সুরের মূর্ছনায় পাগল হয় গোটা দেশ। আম্বানিদের রাজকীয় আসর থেকে বিদেশের ঝকঝকে কনসার্ট— সর্বত্রই যাঁর অবাধ যাতায়াত। কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরলে তিনি আজও সেই অতি সাধারণ ‘সোমু’ (এই ডাকেই জিয়াগঞ্জ চেনে অরিজিৎ সিং-কে)। দোলের আমেজে আবারও সেই সারল্যের পুরোনো ছবি ফিরে এল সোশ্যাল মিডিয়ায়। বছর দুয়েক আগে স্কুটি থামিয়ে খুদেদের থেকে রং খেলতে দেখা গিয়েছিল অরিজিৎ-কে। সেই ভিডিয়োই নতুন করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

‘রং লাগাও তবে…’, স্কুটিতে অরিজিৎ, জিয়াগঞ্জের কচিকাঁচাদের সঙ্গে হোলির পুরোনো ঝলক
‘রং লাগাও তবে…’, স্কুটিতে অরিজিৎ, জিয়াগঞ্জের কচিকাঁচাদের সঙ্গে হোলির পুরোনো ঝলক

দেশের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার হয়েও হেলায় ছেড়েছেন সেই জায়গা। হোলি পার্টি অসম্পূর্ণ অরিজিতের হিট সং ছাড়া। তবে বলিউডের ঝাঁ চকচকে পার্টি থেকে শতহস্ত দূরে তিনি। অরিজিৎ সিং-এর কাছে হোলি নয়, দোলই আপন। জিয়াগঞ্জে নিজের প্রিয়জনেদের সঙ্গেই রঙে ভাসেন তারকা।

দোল মানেই নানান রঙে মিশে যাওয়ার দিন। বাহারি আবির গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে হুল্লোড়ের দিন। রঙের উৎসব খুব প্রিয় অরিজিৎ সিং-এর। এই ভিডিয়োয় নিজের প্রিয় স্কুটি চড়ে জিয়াগঞ্জের রাস্তায় দেখা মিলল গায়কের।

র সাদা রঙের কুর্তা-পাজামায় জল রঙ, আবির কিছুই বাদ নেই! স্কুটি নিয়ে পাড়ায় বেরোতেই অরিজিৎ-কে ছেঁকে ধরেছিল খুদেরা। কচিকাঁচাদের সঙ্গে দোলের শুভেচ্ছা ভাগ করে নিলেন। দিলেন রঙ লাগানোর অনুমতিও। এক কিশোরি অরিজিতের গালে আবির ঘষে দিলেন। জানালেন দোলর শুভেচ্ছা। আরেকজন চাইলেন সেলফি তোলার অনুমতি, তাতে গররাজি গায়ক। কড়াভাবে জানালেন, ‘না, সেলফি নয়’।

প্রভাতফেরিতে নামসংকীর্তন করেই ছেলেবেলা থেকে দোলের উদযপানে মেতে উঠতেন অরিজিৎ। এরপর চলত, আবির খেলা, পিচকিরিতে গোলা রং ভরে হুল্লোড়। সেই স্মৃতি বছর কয়েক আগে এক সিঙ্গল ‘ইয়াদে ওয়াহি’-তে ফ্রেমবন্দি করেছিলেন অরিজিৎ।

ছোট থেকেই রঙের নেশায় ভাসতে ভালোবাসেন অরিজিৎ। মাটির মানুষ অরিজিতের সেই ভালোবাসাই এই গানের রন্ধ্রে রন্ধ্রে। এই ভিডিয়োর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অরিজিতের বেটার হাফ কোয়েল সিং। যদিও ক্যামেরার সামনে দেখা মেলেনি তাঁর। কিন্তু এই মিউজিক ভিডিয়োর প্রোডাকশন ডিজাইন থেকে কাস্টিং এমনকি আর্ট ডিজাইনেরও অংশ থেকেছেন কোয়েল।