‘পরকীয়া’য় মজেছেন বাবা? গোবিন্দা-সুনীতার ডিভোর্স-চর্চায় মুখ খুললেন মেয়ে টিনা
গোবিন্দা এবং সুনীতা আহুজা বেশ কিছুদিন ধরেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনায় রয়েছেন। দু'জনের ডিভোর্সের খবরও পাওয়া গিয়েছিল মাঝে। এবার এই বিতর্কে মুখ খুলল মেয়ে টিনা।
বেশ কিছুদিন ধরেই গোবিন্দা এবং সুনিতা আহুজার মধ্যে ডিভোর্সের খবর সামনে আসছে। বর এক তরুণী অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’য় মজেছেন, এমনই অভিযোগ সুনীতার। যদিও তিনি এসবের দায় সেই মেয়ের গাড়েই চাপিয়েছেন। তবে গোবিন্দার উপর তাঁর রাগ-অভিমান ফুটে উঠেছে। এখন, এই সমস্ত বিতর্কে মুখ খুলেছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজা।

কী বললেন টিনা?
টিনা বলেন, ‘আমরা মহিলারা অন্যদের জন্য এত কঠোর পরিশ্রম করি যে আমরা নিজেদের কথা ভাবি না। তাই আমি আমার মহিলার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম।’
‘গত ২ বছর ভালো কাটেনি’
এরপর টিনা বিবাহবিচ্ছেদের গুজবের জবাবে বলেন, ‘আমাদের জন্য দুই বছর খুব একটা ভালো ছিল না। অনেক উত্থান-পতন হয়েছে।’ গোবিন্দা-কন্যা আরও জানান যে, তিনি মাতে নারী দিবসে বিশেষ উপহারও দিয়েছেন।
সুনীতা বলেন তিনি নিজের জন্য বাঁচতে চান
টিনার এই কথার প্রসঙ্গ ধরে সুনীতা বলেন, ‘সবকিছুই সীমার মধ্যে থাকা উচিত। আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি, কিন্তু এই মুহূর্তে, আমি নিজের জন্য বাঁচতে শুরু করেছি। আমি আরও বেশি কিছু পাওয়ার যোগ্য। এখন আমি নিজের জন্য বাঁচতে চাই।’
এরপর মেয়ে টিনার উদ্দেশে বলেন, ‘যশ আর তুমি অনেক বড় হয়ে গিয়েছ।’ টিনা তাতে মাকে বলে, আমাদের নিজেদের উপর আস্থা রাখা উচিত। আমরা প্রায়শই অন্য মানুষের প্রেমে পড়ে, নিজেদেরকেই ভুলে যাই।
পরকীয়া-র অভিযোগে কী ছিল গোবিন্দার জবাব?
কয়েকদিন আগে, গোবিন্দা সুনিতার অভিযোগের বিষয়ে বলেছিলেন, ‘যেই কোমল নামে মেয়েটির ব্যাপারে সুনীতা এসব বলেছে, তাঁকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, সে এখনো চুপ আছে। আমি নিরাপদ বোধ করছি কারণ সে কারাপ কিছু বলেনি। কারণ আজকালকার তরুণরা তো কারও ব্যাপারে বাজে কথা বলতে একবারও ভাবেন না।’
তাঁর নামে ওঠা অভিযোগে গোবিন্দার সাফাই ছিল, ‘কখন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি? আমার কোনও নায়িকাই বলতে পারবে না যে, আমি কাউকে হয়রানি করেছি বা অশ্লীল ভাষা ব্যবহার করেছি।’
গোবিন্দ আরও বলেন যে, সুনীতা যেভাবে নাম নিয়ে বলে বেড়াচ্ছে, তারপর যে কোনো তরুণ তারকা গোবিন্দার সঙ্গে কাজ করতে ভয় পাবে। এমনকী, সুনীতার আচরণের কারণে ক্ষমাও চান তিনি।
টিনার আগে, পরিবারের বেশ কয়েকজন সদস্য এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন এবং সকলেই বলেছেন যে, তাঁরা চান গোবিন্দা ও সুনীতার মধ্যে সবকিছু ঠিকঠাক হোক এবং তারা একসঙ্গে থাকুক।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











