Dev: ‘এই দলে থাকলে ওই দল হ্য়ারাস করবে…’, বুকে তিরঙ্গা সেঁটে হাজির দেব, নায়ককে পেয়ে সেলফির আবদার SIR শুনানিতে!

এসআইআরের শুনানিতে দেবকে ছেঁকে ধরে সেলফির আবদার। চলল অটোগ্রাফ বিলির পর্বও। বাইরে বেরিয়ে কী জানালেন তারকা সাংসদ?

Published on: Jan 14, 2026 2:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

SIR শুনানিতে ডাক পড়েছিল তিনবারের জয়ী তৃণমূল সাংসদ দেবের। সেই নিয়ে সরব হন ‘দিদি’সহ গোটা তৃণমূল দল। সাংসদকে হ্যারাস করা হচ্ছে, অভিযোগ ছিল তৃণমূল। বুধবার নির্বাচন কমিশনের ডাকে হাজিরা দিলেন অভিনেতা। কালো শার্টের উপর তেরাঙ্গা লাগিয়ে পৌঁছান দেব। চোখে রোদচশমা। তাঁর ভোগান্তি কম নয়, কিন্তু নিজেকে নিয়ে নয় বরং দেশের বয়স্ক মানুষজনকে নিয়ে বেশি চিন্তা দেবের।

‘এই দলে থাকলে ওই দল হ্য়ারাস করবে…’, বুকে তিরঙ্গা সেঁটে হাজির দেব, নায়ককে পেয়ে সেলফির আবদার SIR শুনানিতে!
‘এই দলে থাকলে ওই দল হ্য়ারাস করবে…’, বুকে তিরঙ্গা সেঁটে হাজির দেব, নায়ককে পেয়ে সেলফির আবদার SIR শুনানিতে!

যে-সব বয়স্ক মানুষজন বাড়ি থেকে বার হতে পারেন না, ঠিক করে হাঁটতে চলতে পারেন না। তাঁদের জন্য করজোরে কমিশনের কাছে আর্জি রাখলেন তৃণমূল সাংসদ। তিনি ভারতীয়, প্রমাণ দেখাতে হচ্ছে দেবকে। তবে বিন্দু বিসর্গ বিচলিত নন তিনি। বুধবার যাদবপুরে কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে হাজিরা দিতে পৌঁছেছিলেন তারকা সাংসদ দেব। হাসিমুখে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হন নায়ক।

দেব বলেন,'সাংসদ হিসাবে নয়, মানবিকতার কারণে অনুরোধ করতে চাই-আমাদের দেশে ভোটদান একটা উৎসব। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। আমি হাতজোর করে অনুরোধ করছি, আমার মতো ইয়াংদের জন্য় ঠিক আছে। কিন্তু তাঁরা সিনিয়র সিটিজেন, মানে যাঁরা সত্তরোর্ধ, কিংবা আশি বছর যাঁদের বয়স। যাঁদের হাঁটুর ব্যাথা। যাঁরা এত লোক দেখলে ভয় পায়, দয়া করে তাঁদের কাছে নির্বাচন কমিশন প্রতিনিধি পাঠান।'

এসআইআর শুনানিতে প্রামাণ্য নথি হিসাবে নিজের পাসপোর্ট নিয়ে পৌঁছেছিলেন দেব। তা দেখান। দেবের রাজনৈতিক সৌজন্য়তাবোধ সর্বদাই প্রশংসিত। অভিনেতা বলেন, 'আমি কাউকে দোষারোপ করছি না। বলতে চাই না যে, এটা কমিশনের ভুল বা দেবের ভুল। কিন্তু আমি ২০১১ থেকে আমি ভোট দিচ্ছি। তাহলে সেই ভোটগুলো কি আন-ভ্য়ালিড হয়ে গেল? এটা ভুল না খারাপ, সেটা নিয়ে আমার দল বলেছে। কাল দিদি ফেসবুক লাইভে বলেছে। রাজনীতি চলতে থাকবে। কিন্তু আমার চিন্তা প্রবীণ নাগরিকদের নিয়ে। অনেকে আধ ঘণ্টার বেশি দাঁড়াতে পারেন না লাইনে। সেই অবস্থাই নেই তাঁদের। তাঁদের নিয়ে যেন কমিশন একটু ভাবেন।’

দল যেমনটা বলছে, তাঁকে কি সত্যি হ্যারাস করা হচ্ছে? হাসিমুখে দেব বলেন, ‘আমি সাংসদ দেব। পলিটিশিয়ানদের জীবন থেকে হ্য়ারাস শব্দটা সরিয়ে দেওয়া উচিত। এ দলে থাকলে ওই দল ‘হ্যারাস’ করবে। ওই দলে থাকলে এই দল হ্যারাস করবে। এটাই নিউ নর্ম্য়াল। এটা সত্য়ি। কিন্তু এসআইআর হওয়ার থাকলে কেন এক বছর আগে হল না? বাংলা বিধানসভা ভোটের দু’-তিন মাস আগে কেন এ সব শুরু হল? ….. তারমধ্য়ে এত ঠাণ্ডা। যাঁদের (নাগরিকত্ব) প্রমাণ করতে একমাস দেরি হবে, তাঁদের নির্বাচনী তালিকায় নাম উঠবে না….যে দলই জিতুক কিন্তু ভোট যেন হ্য়াম্পার না হয়’। সব শেষে নায়ক হাসিমুখে বললেন,'ভিতরে অনেক ছবি তুললাম, অনেকগুলো অটোগ্রাফ দিলাম আর কিছু পেপার সাইন করলাম।'