‘এবার আমার সময়…’, গসিপ পার্টনার কোয়েল তৃণমূলের হবু সাংসদ, কী বললেন দেব?
‘কোয়েল খুব ভালো মানুষ। ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত', কাছের বন্ধু কোয়েলকে নিয়ে অকপট দেব।
তিনি তিনবারের জয়ী সাংসদ। এবার রাজনীতির ময়দানে নামছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু, গসিপ পার্টনার। কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের ঘাটালের সাংসদ দেব। সম্প্রতি প্রজাপতি ২-এর ৭৫ দিনের সেলিব্রেশনে কোয়েল মল্লিক নিয়ে অকপট অভিনেতা।

দেবের বিশ্বাস, কোয়েলকে সময় দিতে হবে। ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বন্ধু হিসাবে পাশে আছেন দেব। দেবের কথায়, ‘কোয়েল আমার কাছের বন্ধু সেটা আলাদা করে বলবার নেই। যেদিন ওর নাম ঘোষণা হয়, ওর সঙ্গে আমার কথা হয়েছে। যেদিন আমি এমপি হয়েছিলাম, সেদিন আমি রংবাজের শ্য়ুটিং করছিলাম ওর সাথে। এবার আমার সময়’।
দেব আরও বলেন, ‘কোয়েল খুব ভালো মানুষ। ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। ভালো মানুষরাই মানুষের ভালো বুঝতে পারবে’। অভিনয় ছেড়ে নতুন জগতে পা, কোয়েলকে মানিয়ে-গুছিয়ে নেওয়ার মতো সময় দিতে হবে বিশ্বাস দেবের। নিজেকে ভালো রাজনীতিবিদ প্রমাণ করতে কোয়েলের সময় দরকার। নিজেও রাজনীতিতে পা দেওয়ার পর কম কটাক্ষ শোনেননি। শুনতে হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার শেষ। এখন রোষের মুখে কোয়েল। দেব বলেন, ‘নিজেকে ভালো রাজনীতিবিদ প্রমাণ করা সহজ নয়। ওকে প্রমাণ করার জন্য সময় দেওয়া হোক। আজ থেকে চার-পাঁচ বছর পর ওকে আমরা জাজ করতে পারব।’ দল ভেবেচিন্তে কোয়েলকে মনোনীত করেছে, বিশ্বাস দেবের।
প্রসঙ্গত, তৃণমূলের তরফে কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন নায়িকা। সবকিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ১৬ই মার্চ সাংসদ হচ্ছেন দেবের রংবাজ নায়িকা।
অভিনেত্রীর প্রার্থী হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা বিতর্ক হলেও কোয়েল সেসবে কান দিতে নারাজ। প্রথম দিকে রাজনীতির ময়দানে আসা নিয়ে কিছুটা দোটানা থাকলেও, এখন তিনি সম্পূর্ণ প্রস্তুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টলিউডের সফলতম নায়িকাদের একজন হয়ে এবার সংসদের উচ্চকক্ষে বাংলার কথা তুলে ধরবেন কোয়েল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পালা শেষ। ১৬ই মার্চ রাজ্যসভার নির্বাচন। বঙ্গের পাঁচ আসনের একটি বিজেপির, চারটি তৃণমূলের। সেইমতোই প্রার্থী দিয়েছে দুই দল। বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। তাই নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ পদ পাচ্ছেন কোয়েল-বাবুলরা।
খুব শীঘ্রই দেব-কোয়েল জুটিকে জলসা পরিবার অ্যাওয়ার্ডে জুটিতে পারফর্ম করতে দেখা যাবে। প্রসঙ্গত, দেবের খাদান ২-এর নায়িকা হিসাবে দেখা যাবে কোয়েলকে। তেমনটাই জানিয়েছেন অভিনেতা। ককপিটের পর থেকে রুপোলি পর্দায় দেব-কোয়েল জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











