Guess Who: বিয়ের পর অভিনয়ে ইতি, ছেড়েছেন সোশ্যাল মিডিয়াও, জলসার এই নায়িকা নতুন মা, চিনলেন?

মায়ের কোল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে থাকা মেয়েটি এখন নিজেই এক ফুটফুটে কন্যা সন্তানের মা। এক সময় জলসার পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে চিনতে পারছেন? 

Mar 16, 2026, 11:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ঝাপসা, পুরনো ছবি। ছবিতে এক মা তাঁর দুই সন্তানকে আগলে ধরে আছেন। মায়ের কোলে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির চোখেমুখে এক অদ্ভুত সারল্য, এই খুদে বাংলা সিরিয়াল প্রেমীদের খুব আপন। চিনতে পারছেন?

বিয়ের পর অভিনয়ে ইতি, ছেড়েছেন সোশ্যাল মিডিয়াও, জলসার এই নায়িকা নতুন মা, চিনলেন?
বিয়ের পর অভিনয়ে ইতি, ছেড়েছেন সোশ্যাল মিডিয়াও, জলসার এই নায়িকা নতুন মা, চিনলেন?

চিনতে পারছেন কি এই খুদেকে?

হ্যাঁ, ইনিই হলেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’-র প্রধান মুখ— উষসী (অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়)। ছবিতে রুশার সাথে দেখা যাচ্ছে তাঁর ভাই রূপান্তর চট্টোপাধ্যায়কেও।

বিয়ে ও অভিনয়কে বিদায়:

রুশা চট্টোপাধ্যায় ছোট পর্দা থেকে বড় পর্দা— সর্বত্রই নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন। কিন্তু বিয়ের পর তিনি সম্পূর্ণ অন্য পথ বেছে নেন। কিন্তু সিয়াটেল (মার্কিন যুক্তরাষ্ট্র) নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুররণ রায়চৌধুরীকে বিয়ের পর অভিনয় কেরিয়ারে ইতি টানেন নায়িকা।

বিয়ের পর রুশা অভিনয় জগতকে বিদায় জানিয়ে বিদেশেই সংসার পেতেছেন। লাইমলাইট থেকে দূরে গিয়ে নিজের মতো করে জীবন অতিবাহিত করছেন।

মা হলেন রুশা চট্টোপাধ্যায়।
মা হলেন রুশা চট্টোপাধ্যায়।

সমাজমাধ্যম থেকে বিরতি: রুশা কেবল অভিনয়েই ইতি টানেননি, সমাজমাধ্যম থেকেও নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছেন। ভক্তদের থেকে দূরে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেছেন। নিজের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি ছিল, সেটাকেও করেছেন ডিঅ্যাক্টিভেট। একটি পার্সোনাল প্রোফাইল খুললেও, সেটিকে লক করে রেখেছেন সাধারণের থেকে।

এখন রুশা এক সন্তানের মা। তাঁর সংসার আর সন্তান নিয়েই তিনি এখন ব্যস্ত। গত বছর অক্টোবরে রুশার স্বামী কন্যা সন্তান আগমনের খবর ভাগ করে নিয়েছিলেন। বিয়ের পর কম কটাক্ষ-ট্রোলিং-এর সম্মুখীন হতে হয়নি রুশাকে। বেঁটে বরকে নিয়ে শুনতে হয়েছে কটূক্তি। তবে পালটা জবাব দেননি। বরং নিজেকে গুটিয়ে নিয়েছেন সমাজ মাধ্যম থেকে।

আজকের রুশা:

‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে উষসী চরিত্রটি আজ অত্যন্ত জনপ্রিয়। তাঁর শান্ত স্বভাব, পরিবারের প্রতি টান এবং সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সেই ছোট্টবেলার শান্ত মেয়েটি যে আজ টলিউডের এমন এক শক্তিশালী অভিনেত্রী হয়ে উঠবেন, তা এই ছবি দেখেই যেন কিছুটা আন্দাজ করা যায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More