'অপেক্ষা করতে পারছি না... ', কবে থেকে শুরু নতুন ছবির পথ চলা? খোলসা করলেন টোটা
চলতি বছরেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী বছর তিনি আনতে চলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী অনুকরণে একটি নতুন ছবি। ছবির নাম এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। কিছুদিন আগেই ছবির কাস্টিং নিয়ে বড়সড়ো ঘোষনা করেছিলেন পরিচালক।
চলতি বছরেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী বছর তিনি আনতে চলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী অনুকরণে একটি নতুন ছবি। ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। কিছুদিন আগেই ছবির কাস্টিং নিয়ে বড়সড়ো ঘোষনা করেছিলেন পরিচালক।
কবে থেকে শুরু শ্যুটিং?
ছবিটি আগামী বছরের মে মাসে মুক্তি পাবে সে কথা আগেই জানিয়েছিলেন পরিচালক তবে ছবির শ্যুটিং শুরুর দিনক্ষণ ঘোষণা করেননি তিনি। এবার সেই ঘোষণা দায়িত্ব সহকারে করলেন ছবির অন্যতম অভিনেতা টোটা রায় চৌধুরী।
টোটা আবির চট্টোপাধ্যায় এবং সৃজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আর অপেক্ষা করতে পারছি না। ২৬ জানুয়ারির জন্য। দুই অত্যন্ত পছন্দের মানুষের সঙ্গে আবার হবে পথ চলা। জানুয়ারি মাসের শুরু শ্যুটিং।
টোটা এবং আবির চট্টোপাধ্যায় ছাড়া এই ছবিতে অভিনয় করার কথা ছিল সোহিনী সরকারের, যার পরিবর্তে ছবিতে আনা হয়েছে মিমি চক্রবর্তীকে। এছাড়াও রুদ্রনীলদের পরিবর্তে ছবিতে বুদ্ধদেব দাসকে বেছে নেওয়া হয়েছে। যদিও কোনও সমস্যার ক্ষেত্রে নয় এই দুই পরিবর্তনের পেছনেই রয়েছে দুটি অন্য কারণ।
সৃজিতের ছবিতে পরপর সোহিনীকে নেওয়া হয়, যার ফলে এবার পরিচালক এবং প্রযোজকরা ঠিক করেন সোহেলীর বদলে অন্য কাউকে নেওয়া হবে। ফলস্বরূপ ছবিতে নেওয়া হয় মিমিকে। অন্যদিকে রুদ্রনীলকে যে চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল বুদ্ধদেব দাসকে অনেক বেশি মানায়, তাই রুদ্রনীলের পরামর্শ অনুযায়ী এই পরিবর্তন আনেন পরিচালক।
তবে রুদ্রনীল এবং সোহিনী বাদ পড়লেও কাঞ্চন মল্লিক এবং দিব্যাণী মন্ডল থাকছেন ছবিতে। এই সিনেমায় একাধিক বদলের কথা ঘোষণা করা হলেও সব্যসাচীর ভূমিকায় কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি তাই এখনই সবকিছু প্রকাশ্যে আনতে নারাজ পরিচালক।
উল্লেখ্য, পরিচালক সুমন ঘোষ পরিচালিত ছবি ‘শ্রীরামপুর ডায়রিজ’ নামক একটি বাংলা ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের অনুরোধেই এই নতুন ভূমিকায় কাজ করতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফাস্ট বয়।
News/Entertainment/'অপেক্ষা করতে পারছি না... ', কবে থেকে শুরু নতুন ছবির পথ চলা? খোলসা করলেন টোটা