Prosenjit-Sonam Khan: ১৭-তে বিয়ে করে অভিনয়ে ইতি, নাম জড়ায় ডনের সাথে, প্রসেনজিৎ-এর ‘মন্দিরা’ নায়িকা আজ কোথায়?
নব্বই দশকের সেই মোহময়ী সোনম খানকে মনে আছে? বলিউডের পর্দা কাঁপানো সেই সুন্দরীকে এখন কেমন দেখতে হয়েছে? চোখকে বিশ্বাস করতে পারবেন না!
৯০-এর দশকের বলিউড এবং টলিউডের অন্যতম হার্টথ্রব ছিলেন সোনম খান। দর্শক তাঁকে চেনে ‘ওহে ওহে’ গার্ল হিসাবে। তিনি কোটি কোটি ভারতীয় পুরুষের মনে ঝড় তুলেছিলেন ত্রিদেব ছবিতে। এরপর একের পর এক হিট। কথা হচ্ছে সোনম খানের।

এই সুন্দরীকে বাঙালি দর্শক মনে রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে সুপারহিট ছবি ‘মন্দিরা’-র জন্য। কিন্তু আচমকই হারিয়ে যান সোনম। নাম-যশ-খ্য়াতি সবকিছু ফেলে মাত্র ১৭ বছর বয়সে বিয়ে করেছিলেন সোনম। এরপর কেরিয়ারকে ইতি টানেন। প্রসেনজিতের সঙ্গে তাঁর পুরনো দিনের একটি ছবি শেয়ার করে নস্টালজিয়া উসকে দিয়েছেন খোদ অভিনেত্রী।
এখন কেমন দেখতে হয়েছে সোনমকে? চল্লিশ বছর আগের সেই ছিপছিপে কিশোরী আজ এক পরিণত এবং আত্মবিশ্বাসী নারী। তবে অবাক করার বিষয় হলো, দীর্ঘ সময় পেরিয়েও তাঁর সৌন্দর্য বিন্দুমাত্র ম্লান হয়নি। বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর দিলে দেখা যায়, তিনি আগের মতোই স্টাইলিশ এবং গ্ল্যামারাস। নেটিজেনদের মতে, ‘সোনম যেন বয়সের সঙ্গে আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন।’ ৫১ বছর বয়সী সোনম খান আগের মতোই সুন্দরী। তিনি বলিউডের নব্বইয়ের বিকিন গার্ল হিসাবে পরিচিত। আজও তাঁর টোনড ফিগার আগের মতোই রয়েছে।
কেন অভিনয় ছেড়েছিলেন? ১৯৯১ সালে বিখ্যাত পরিচালক রাজীব রাইকে বিয়ে করার পর কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন অভিনয় জগতকে বিদায় জানান সোনম। এরপর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে (লন্ডন ও সুইজারল্যান্ডে) কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং বিচ্ছেদের পর তিনি আবারও ভারতে ফিরে আসেন। একটা সময় আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গেও নাম জড়িয়েছিল সোনমের। শোনা যায়, বিয়ের পর রাজীব রাইকে লাগাতার হুমকি দিয়েছিলেন সালেম। সেইকারণেই নাকি দেশ ছাড়েন নবদম্পতি।
বর্তমানে কী করছেন? ১৫ বছর পর বিয়ে ভাঙে সোনমের। সোনম এখন আবারও অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিয়মিত শরীরচর্চা করেন এবং নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওটিটি (OTT) প্রজেক্টের মাধ্যমে কামব্যাক করার পরিকল্পনা রয়েছে তাঁর। এ ছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের ফটোশ্যুট ও চিন্তাভাবনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
সম্প্রতি ‘মন্দিরা’ ছবির একটি ছবি পোস্ট করে সোনম লিখেছেন, “এখানে প্রসেনজিতের সঙ্গে আমি। আমরা ‘মন্দিরা’ নামের একটি বাংলা ছবি করেছিলাম যেখানে আমি নাম ভূমিকায় ছিলাম'। এই পোস্ট দেখে দুই বাংলার ভক্তরাই আপ্লুত। অনেকে তো আবার এই জুটিকে আবারও বড় পর্দায় দেখার দাবিও তুলেছেন। সোনমের চোখে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, একজন পুরোদস্তুর পেশাদার অভিনেতা। তাঁর সেই গুণকে তিনি সমীহ করেন।
জানেন কী সোনমের ছেলের বয়স বর্তমানে ৩১! মাত্র ২০ বছর বয়সে মা হয়েছিলেন তিনি। দীর্ঘ বনবাস কাটিয়ে সোনম খানের এই প্রত্যাবর্তন বলিউডে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর সমসাময়িক অভিনেত্রীরা যখন অনেকেই হারিয়ে গিয়েছেন, সেখানে সোনম যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং নতুন করে শুরু করার সাহস দেখাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।
E-Paper











