Trina Saha: বোল্ড লুকে ‘বিগ বস’ লঞ্চে তৃণা! হাতের দামী ঘড়ি দেখে চোখ কপালে, দাম কত জানেন?

তৃণা সাহার স্টাইল মানেই নতুন কিছু চমক। সম্প্রতি 'বিগ বস বাংলা'র লঞ্চ ইভেন্টে তৃণার গ্ল্যামারাস লুক নেটপাড়ায় বেশ চর্চা তৈরি করেছে। তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে তাঁর হাতের স্টাইলিশ ঘড়িটি। 

Mar 9, 2026, 09:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের অন্যতম ফ্যাশনিস্তা তৃণা সাহা যেখানেই যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি 'বিগ বস বাংলা'র লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়ে ফের একবার নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। কমলা রঙের ব্লেজার স্যুট, শর্টস এবং খোলা চুলে তৃণার আত্মবিশ্বাসী হাসি যেন অনুষ্ঠানের জেল্লা আরও বাড়িয়ে দিয়েছিল।

বোল্ড লুকে ‘বিগ বস’ লঞ্চে তৃণা! হাতের দামী ঘড়ি দেখে চোখ কপালে, দাম কত জানেন?
বোল্ড লুকে ‘বিগ বস’ লঞ্চে তৃণা! হাতের দামী ঘড়ি দেখে চোখ কপালে, দাম কত জানেন?

নজরকাড়া হাতের ঘড়ি:

তৃণার এই গ্ল্যামারাস লুকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তাঁর হাতের ঘড়িটি। স্টাইল আর আভিজাত্যের মিশেলে ঘড়িটি তাঁর সাজে এক নতুন মাত্রা যোগ করেছে। ঘড়িটির ডিটেইলস নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড ফসিলসের অ্যানালোগ মডেলের এই ঘড়ির চামড়ার স্ট্র্যাপের সাথে সোনালী ডায়ালের এই ঘড়িটি তৃণার ফর্মাল-ক্যাজুয়াল লুকের সাথে একদম মানানসই।

দাম কত?

তৃণার হাতের এই ঘড়িটির দামও কিন্তু বেশ চমকপ্রদ। জানা গিয়েছে, এই লাক্সারি ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১১,৯৯৫ টাকা। মেকআপ থেকে গয়না— তৃণা যে নিজের লুক নিয়ে কতটা সচেতন, তাঁর এই দামী অনুষঙ্গই তার প্রমাণ।

তৃণার হাতের ঘড়ি
তৃণার হাতের ঘড়ি

গ্ল্যামারাস উপস্থিতি:

উজ্জ্বল মেকআপ এবং স্টেটমেন্ট ইয়াররিংসের সাথে তৃণার এই হাসি ভক্তদের মন জয় করে নিয়েছে। ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মেও তৃণা এখন নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। 'বিগ বস'-এর মঞ্চে তাঁর এই উপস্থিতি নতুন কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে কি না, এখন সেটাই দেখার।

বিগ বস ইভেন্ট সঞ্চালনা করলেও এই সিজনে বিগ বসের ঘরে যাবেন না তৃণা। কারণ এই মুহূর্তে পরশুরামের মতো হিট মেগা নিয়ে ব্যস্ত নায়িকা। তবে ভবিষ্যতে এই রিয়ালিটি শো-এর অংশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তৃণা। সৌরভ সঞ্চালিত এই রিয়ালিটি শো-এর শ্যুটিং শুরু অগস্টের শেষে। সেপ্টেম্বর থেকে অন এয়ার যাবে এই শো।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More