Neel-Trina: নীলের সঙ্গে ডিভোর্স-চর্চা! স্বামী নয়, কাকে ‘ভালো থাকার’ ক্রেডিট দিলেন তৃণা?

কোনো মন্তব্য করেননি। বুধবার সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ এক অংশকে ভাগ করে নিলেন তৃণা। যাকে নিজের ‘ভালো থাকা’র সম্পূর্ণ ক্রেডিট দিলেন পরশুরাম নায়িকা। 

Published on: Jan 28, 2026 1:35 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগত কয়েকমাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। খবর রটেছে দুজনে নাকি চুক্তির বিয়ে করেছিলেন, শুধু তাই নয়, এখন ডিভোর্সের পথেও হাঁটছেন। মাঝে দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে নীল আর তৃণা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। যদিও দুজনের কেউই অবশ্য এই গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

নীল ও তৃণা।
নীল ও তৃণা।

বুধবার সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ এক অংশকে ভাগ করে নিলেন তৃণা। আর তা হল অভিনেত্রীর প্রিয় সারমেয়। চারপেয়ে সন্তান চিনি-র সঙ্গে ছবি শেয়ার করে তৃণা লিখলেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা তাঁকে, যে আমার জীবনের প্রতিটা দিনকে আরও ভালো করে তোলে।’ ২০১৩ সালে চিনিকে ঘরে আনেন নীল ও তৃণা। অভিনেত্রী প্রায়শই তাঁর ‘ছেলের’ সঙ্গে ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে।

বিতর্কে নীল ও তৃণা:

ডিসেম্বরে হঠাৎ করেই দেখা যায় যে, সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দুজনের দাম্পত্যে দূরত্বের খবর অবশ্য নতুন নয়। ২০২৫ সালের গোড়ার দিকেও এই নিয়ে কম হইচই হয়নি। বিয়ের ৬ মাস পর থেকেই দুজনের সম্পর্কের অবনতির খবর মাঝেমধ্যেই ছড়াতে শুরু করে। মাঝে কয়েক মাসে নীল লম্বা সময় মুম্বইতে কাটান। তবে বরের ২০২৫ সালের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করেছিলেন তৃণা।তবে ডিভোর্সের খবর ছড়ানোর পর, বেশ কয়েকবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন।

নীল-তৃণা জুটিকে ভালোবেসে ‘তৃনীল’ বলে ডাকে ফ্যানেরা। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সামনেই পঞ্চম বিবাহবর্ষিকী। সত্যিই কি যা শোনা যাচ্ছে, সবটাই রটনা? অন্তত ‘তৃনীল’ ভক্তরা তো মনেপ্রাণে তাই চাইছেন।

কাজের সূত্রে, আপাতত তৃণাকে দেখা যাচ্ছে বাংলায় টিআরপি টপার মেগা পরশুরামে। তবে সেভাবে জমিয়ে বসতে পারেনি নীলের ধারাবাহিক। ভোলে বাব পার করেগা-র রেটিং বেশ কমই থাকে।