গত সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি তালিকা হাতে না পাওয়ায়, মন আনচান ছিল অনেক সিরিয়াল প্রেমীরই। তবে সপ্তাহের শুরুতেই এসে গেল টিআরপি রেজাল্ট। আর প্রথম স্থান হারাল পরশুরাম। সোজা নেমে এল দ্বিতীয় স্থানে, রেটিং ৭.৭। তাহলে টপে কে? স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জী। আর তৃতীয় স্থানে বরাবরের মতো এবারেও রাঙামতি তীরন্দাজ।
টিআরপি-তে টপার কে?
যার কথা এবারে বিশেষ করে বলতে হবে, তা হল চিরদিনই তুমি যে আমার। জীতু কমল ও শিরিন পালের ধারাবাহিক সোজা নেমে এসেছে দশম স্থানে, রেটিং পেয়েছে মাত্র ৫.৮। আর স্লট হারিয়েছে ৬.৩ রেটিং পাওয়া লক্ষ্মী ঝাঁপি-র কাছে। চারে পরিণীতা, আর পাঁচে ও মোর দরদিয়া। রাঙামতির কাছে স্লট হারিয়ে তারে ধরি ধরি মনে করি ষষ্ঠ স্থানে।
চিরসখা অবশ্য চলতি সপ্তাহে স্লট ছিনিয়ে নিয়েছে জোয়ার ভাঁটা-র থেকে। বাবিলের বিয়ে নিয়ে কয়েকদিন ধরে যে নাটকীয়তা চলছে, তাতে লাভ হয়েছে বেশ। আপাতত বেশ ফ্যামিলি বন্ডিং দেখানো হচ্ছে এই মেগায়, দেখার সামনে নতুন কোন টুইস্ট আসে, আর টিআরপ তালিকাতেই বা কী প্রভাব ফেলে।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৮.০)
দ্বিতীয়: পরশুরাম (৭.৭)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৭.৪)
চতুর্থ: পরিণীতা (৭.২)
পঞ্চম: ও মোর দরদিয়া (৭.০)
ষষ্ঠ: তারে ধরি ধরি মনে করি (৬.৮)
সপ্তম: লক্ষ্মী ঝাঁপি (৬.৩)
অষ্টম: আমাদের দাদামণি/চিরসখা (৬.১)
নবম: জোয়ার ভাঁটা/ বেশ করেছি প্রেম করেছি (৫.৯)
দশম: চিরদিনই তুমি যে আমার (৫.৮)
বিশেষ করে বলতে হয় কনে দেখা আলো-র কথা, বেশ ভালো ফল করছে জি বাংলার এই মেগা, চলতি সপ্তাহের রেটিং ৫.২। সেরা দশে থাকতে না পারলেও, মিলন হবে কতদিনে+গৃহপ্রবেশ(15 min)-এর থেকে ছিনিয়ে নিচ্ছে স্লট। এমনকী আনন্দীও ২.৭ রেটিং নিয়ে স্লট ছিনিয়ে নিয়েছে গৃহপ্রবেশ(15 min)+শুভ বিবাহ থেকে। গৃহপ্রবেশ ও শুভ বিবাহ, স্টার জলসার দুটি মেগার গল্পই আর সেভাবে টানছে না দর্শকদের। এমনকী, দর্শকরা দুটি ধারাবাহিক বন্ধের দাবিও করে আসছেন।
আরও কিছু ধারাবাহিকের রেটিং রইল আপনাদের জন্য- ভোলে বাবা (৩.৯), কুসুম (৪.৫), কম্পাস (৫.৭), তুই আমার হিরো (৫.০), রাণী ভবানী (১.৭)। আর নন ফিকশনে সারেগামাপা-র রেটিং উঠেছে ৪.৮। দিদি নম্বর ১-এর সানডে ফিকশন পেয়েছে ৫.৬। সোম-শনি বিকেল ৫টায় সম্প্রচার হওয়া দিদি নম্বর ১-এর রেটিং ২.৭।