TRP List: বহুদিন বাদে স্লট পেল চিরদিনই, এদিকে ভরাডুবি চিরসখা-র! টিআরপি টপার পরিণীতা না পরশুরাম?

এবারে টিআরপি তালিকার হিরো নিঃসন্দেহে জীতু কমল ও শিরিন পাল। কারণ বহুদিন বাদে স্লট নিজেদের দখলে নিল এই মেগা। টপার কে, পরিণীতা না পরশুরাম?

Published on: Jan 30, 2026 1:39 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এবারেও টপার পরশুরাম আজকের নায়ক। স্টার জলসার এই মেগাকে বেঙ্গল টপারের পজিশন থেকে হটানো নিঃসন্দেহে বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মাঝে বেশ বড় বিতর্কে জড়ায় এই মেগা। হঠাৎ ধারাবাহিক ছাড়ে পরশুরামের শিশুশিল্পী ‘লাট্টু’ অভিনব। অভিযোগ তাঁর উপর মানসিক নির্যাতন করা হচ্ছে সেটে, আর নাম না করলেও অভিনবের তীর ছিল নায়িকা তৃণা সাহার দিকে। চলতি সপ্তাহে টিআরপি রেটিং এল ৬.৯। এখন লাট্টুর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া টিআরপিতে আদৌ কোনো ছাপ ফেলে নাকি, তা বোঝা যাবে ভবিষ্যতে!

টিআরপি-র সেরা দশে কোন কোন মেগা?
টিআরপি-র সেরা দশে কোন কোন মেগা?

দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার পরিণীতা (৬.৮)। আর তিন নম্বরে প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৫)। এবার বিশেষ করে উল্লেখের দাবি রাখে চিরদিনই তুমি যে আমার। কারণ বহুদিন পর আর্য-অপর্ণা স্লট রাখল নিজের দখলে। হারিয়ে দিল লক্ষ্মী ঝাঁপিকে। চিরদিনই তুমি যে আমার-এর রেটিং এসেছে ৫.৬, লক্ষ্মী ঝাঁপি অনেকটাই কম, মাত্র ৫.২। এমনকী পিছনে ফেলে দিয়েছে চিরসখা-কেও। অর্থাৎ টিআরপিতে ধীরে ধীরে কাব্যাক হচ্ছে জীতু-শিরিনের।

আরও পড়ুন: ‘চিকু কোথায় গেল…’! ইনস্টায় ফেরত এলেন বিরাট, অনুষ্কাকে ম্যাসেজ করাতেই কাজ হল?

চতুর্থ স্থানে রাঙামতি তীরন্দাজ আর তারে ধরি ধরি মনে করি। দুটি মেগারই রেটিং এল ৬.৩। আর পঞ্চম স্থানে ও মোর দরদিয়া। এবারের আরেক চমক দিয়েছে জোয়ার ভাঁটা, স্লট ছিনিয়ে নিয়েছে চিরসখা-র থেকে। স্বতন্ত্র-কমলিনী যেখানে তুলল ৫.৪ রেটিং, সেখানে ঋষি-উজি-নিশা পেল ৫.৭।

আরও পড়ুন: সানির চোখ রাঙানিতে থরহরি কম্প বক্স অফিস! বৃহস্পতিবার কত ঢুকল ঘরে, ৭ দিনের আয় কত?

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

প্রথম: পরশুরাম (৬.৯)

দ্বিতীয়: পরিণীতা (৬.৮)

তৃতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৫)

চতুর্থ: রাঙামতি তীরন্দাজ/ তারে ধরি ধরি মনে করি (৬.৩)

পঞ্চম: ও মোর দরদিয়া (৬.২)

ষষ্ঠ: বেশ করেছি প্রেম করেছি/ আমাদের দাদামণি/ জোয়ার ভাঁটা (৫.৭)

সপ্তম: চিরদিনই তুমি যে আমার (৫.৬)

অষ্টম: চিরসখা (৫.৪)

নবম: লক্ষ্মী ঝাঁপি (৫.২)

দশম: তুই আমার হিরো (৪.৯)

এই সপ্তাহে টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে গিয়েছে কনে দেখা আলো, রেটিং এসেছে ৪.৮। আর সবাইকে অবাক করে তুই আমার হিরো ঢুকে পড়েছে সেরা দশে। স্লট হারিয়েছে কম্পাস (৪.৬)।

নন ফিকশনের টিআরপি-র কথা বললে সারেগামাপা-র রেটিং ৪.৬। আর দিদি নম্বর ১ সানডে ধামাকার রেটিং এল ৪.৩।