এবারে কিন্তু ফের বেঙ্গল টপারের নামে চমক! পরশুরাম-ভক্তরা ভয় পাচ্ছেন তৃণা সাহা আর ইন্দ্রজিৎ বসুর মেগা বুঝি ছিটকে গেল টপার পজিশন থেকে! এমনটা একেবারেই নয়। পরশুরাম আছে বেঙ্গল টপার হয়েই। তবে সঙ্গে পরিণীতাও যৌথভাবে এবারের টপার।
টিআরপি তালিকায় এবার জমিয়ে বসল কোন নায়িকা?
দ্বিতীয় স্থানে অবশ্য দুটি মেগাই স্টার জলসার। প্রফেসর বিদ্যা ব্যানার্জি আর রাঙামতি তীরন্দাজ, রেটিং এসেছে ৬.২। রাঙামতির কাছে স্লট হারিয়ে তারে ধরি ধরি মনে করি-র রেটিং ৬.০, পেল তৃতীয় স্থান। অর্থাৎ পল্লবীও ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছে টিআরপি চার্টে।
আর বিদ্যার কাছে স্লট হারানো জি বাংলার দাদামণির রেটিং এল ৫.৬। পেল ষষ্ঠ স্থান। ৬ নম্বরে আরও একটি মেগা রয়েছে, তা হল জীতু কমল আর শিরিন পালের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এই সপ্তাহেও লক্ষ্মী ঝাঁপি-র কাছ থেকে স্লট ছিনিয়েছে আর্য-অপর্ণা। পাঁচ নম্বরে জোয়ার ভাঁটা, রেটিং এসেছে ৫.৮। আর জোয়ার ভাঁটার কাছে হেরেছে চিরসখা। মিঠির প্রেগন্যান্সি দেখিয়েও কাজের কাজ হয়নি। স্তন্ত্র-কলিনীর ধারাবাহিকের রেটিং ৫.১, এসেছে অষ্টম স্থানে।
চলুন এবারে একটু পিছিয়ে থাকা ধারাবাহিকগুলোর রেটিংয়ে চোখ রাখা যাক। যেমন কম্পাস, রেটিং ৪.৪। অর্থাৎ দশম স্থানে থাকা কনে দেখা আলো-র থেকে সামান্যই পিছিয়ে। এদিকে রাণী ভবানী-র শেষ সপ্তাহেও অবস্থার উন্নতি হল না। রাজনন্দিনী পালের মেগার শেষ সপ্তাহের রেটিং এল মাত্র ১.২। ভোলে বাবা পার করেগা পেয়েছে ২.৭ রেটিং, স্লট হারিয়েছে তুই আমার হিরোর কাছে, যার রেটিং ৩.৩।
নন ফিকশনের কথা বললে সারেগামাপা-র এই সপ্তাহেও টিআরপি নম্বরে সেভাবে উন্নতি করতে পারেনি। পেয়েছে মাত্র ৪.০। তার চেয়ে সামান্য এগিয়ে দিদি নম্বর ১-এর সানডে ধামাকা, রেটিং এসেছে ৪.৩। বরং জলসা ফিকশন ভালো রেটিং টেনেছে, শনিবারে ৫.৮। তবে রবিবারে এর অবস্থাও তথৈবচ, রেটিং ২.৮।
News/Entertainment/TRP List: সেরা তিনে তারে ধরি ধরি! পরশুরামকে কড়া টক্কর পরিণীতার, এবারের টিআরপি টপার কোন মেগা?