জোয়ার ভাঁটার চাপে টিআরপিতে লেজে গোবরে বিদ্যা! টপার পরিণীতা, সেরা দশে কারা রইল?
TRP List: চলে এল বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল। তারকা থেকে সিরিয়ালপ্রেমী দর্শক, সকলেই মুখিয়ে থাকে এই ফলাফলের জন্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কে কাকে দিয়ে গেল টক্কর।
এসে গেল টিআরপি তালিকা। দোলের কারণে একদিন দেরিতেই এল বাংলা ধারাবাহিকের রেজাল্ট। আর দেখা গেল এবারেও প্রথম স্থানে পরিণীতা ধারাবাহিক। জি বাংলায় রায়ান-পারুলের জুটি এবারেও অপ্রতিরোধ্য, পেল ৬.২ রেটিং। আর পরিণীতার কাছে স্লট হারিয়ে পরশুরামের রেটিং এল ৬.০। পেল তৃতীয় স্থানে।

দ্বিতীয় স্থানে আছে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ সিরিয়ালটি। আর অন্য দিকে, তৃতীয় স্থানে পরশুরাম আজকের নায়কের সঙ্গে যৌথভাবে জোয়ার ভাঁটা।
গত সপ্তাহ থেকেই নতুন স্লট পেয়েছে নিশা-উজি-ঋষি। আধা ঘণ্টা এগিয়েছে সময়, এবারের নতুন প্রফেসর বিদ্যা ব্যানার্জী। আর জোয়ার ভাঁটা আসার পর থেকেই স্লট হাতছাড়া স্বস্তিকা দত্তের মেগার। এতদিন আমাদের দাদামণি-কে হারিয়ে বেশ ভালো নম্বর টানছিল এই মেগা। বেঙ্গল টপারও হয়েছিল। তবে এখন অবস্থা বেশ লেজে গোবরে। পেয়েছে পঞ্চম স্থান। চার নম্বরে আছে ও মোর দরদিয়া।
নেটপাড়ার জনপ্রিয় ও বহুল চর্চিত দুই মেগা চিরসখা আর চিরদিনই তুমি যে আমার, দুটোর টিআরপি রেটিং-ই বর্তমানে বেশ তলানিতে। খবর, দুটোকেই বন্ধ করে দিতে পারে চ্যানেল। বিশেষ করে চিরদিনই তুমি যে আমার-এর। এমনকী, এই মেগার সময় বদলের কানাঘুষোও চলছে।
দেখে নিন টিআরপির সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.২)
দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.১)
তৃতীয়: জোয়ার ভাঁটা/ পরশুরাম আজকের নায়ক (৬.০)
চতুর্থ: ও মোর দরদিয়া (৫.৭)
পঞ্চম: প্রোফেসার বিদ্যা ব্যানার্জি (৫.৫)
ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি (৫.৪)
সপ্তম: আমাদের দাদামণি (৫.৩)
অষ্টম: তারে ধরি ধরি মনে করি (৫.১)
নবম: কনে দেখা আলো (৪.৯)
দশম: চিরদিনই তুমি যে আমার/ চিরসখা (৪.৬)
ভোলে বাবা পার করেগা সিরিয়াল এসেছে নতু সময়ে, নতুন কাস্ট নিয়ে। গৃহপ্রবেশের শেষ ১৫ মিনিটের সঙ্গে জুড়ে ভোলে বাবা-র রেটিং এই সপ্তাহে এল মাত্র ২.৩। আনন্দী শেষ হবে শোনা গেলেও, এখনো চলছে। রেটিং এসেছে ২.৫। এই স্লটে আমাদের দাদামণির আসার কথা ছিল। আর রাত ৯টায় আসার কথা ছিল সাত পাকে বাঁধার। কিন্তু কোনো কারণবশত ঘোষণা হওয়ার পরেও, নতুন মেগাটি সম্প্রচার হয়নি।
একটু নজর দেওয়া যাক নন ফিকশনের দিকেও। গানের রিয়েলিটি শো সারেগামাপা চলতি সপ্তাহে পেয়েছে ৪.২ রেটিং। বিপরীতে থাকা জলসা ফিকশন পেয়েছে মাত্র ২.৬। অর্থাৎ সপ্তাহান্তে বাজিমাত জি বাংলারই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











