বেঙ্গল টপার পরশুরাম, স্লট হারা পরিণীতা TRP তালিকার কোথায়? ফুলকি হারাল রাঙামতিকে, দেখে নিন টিআরপি তালিকার সেরা দশ
৬.৭ রেটিং পেয়ে, বেঙ্গল টপার সেই পরশুরামই। হিরোকে নামভূমিকায় রেখে বাংলা সিরিয়াল হয় না বললেই চলে, তবে টানটান গল্পের কারণে, দর্শকদের কাছে হট ফেভারিট এখন স্টার জলসার এই ধারাবাহিক। বাদবাকি কে কোথায়?
হয়ে গেল সব অপেক্ষার অবসান। এসে গেল বাংলা ধারাবাহিকের টিআরপি। আর এবারেও ৬.৭ রেটিং পেয়ে, বেঙ্গল টপার সেই পরশুরামই। হিরোকে নামভূমিকায় রেখে বাংলা সিরিয়াল হয় না বললেই চলে, তবে টানটান গল্পের কারণে, দর্শকদের কাছে হট ফেভারিট এখন স্টার জলসার এই ধারাবাহিক। তবে দেখা গেল দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছ পরিণীতা আর ফুলকি। রেটিং ৬.৪। পরশুরামের কাছে স্লট হারানোর আগে, পরিণীতাই ছিল টানা বেঙ্গল টপার। তৃতীয় স্থানে জি বাংলারই জগদ্ধাত্রী।

চারে ফের স্টার জলসারই সিরিয়াল। ৬.১ রেটিং পেয়েছে রাঙামতি তীরন্দাজ। আর পঞ্চ স্থানে চিরসখা, পেয়েছে ৫.৫ রেটিং।
আরও পড়ুন: শান্তিনিকেতনের মেয়ে, নামি গায়িকা! বাংলাদেশী গায়ককে ডিভোর্সের পর লন্ডনের ছেলেকে বিয়ে, এক মেয়ের মা, বলুন তো কে?
স্লট হারা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক, পেয়েছে ৫.৩ রেটিং। তবে কথা-র সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে। একই হাল মিত্তির বাড়িরও। স্লট হারিয়েছে চিরসখার কাছে, তবে ৪.০ পেয়ে নবম স্থানে। আর দশে গীতা এলএলবি, প্রাপ্ত নম্বর ৩.৬।
আরও পড়ুন: ‘মনে হয়ছে, শেষ করে দেই নিজেকে…’, সিরিয়ালে না সুযোগ পাওয়ায় কটাক্ষ, কোন তিক্ত অভিজ্ঞতা ভাগ করলেন সায়ক
নতুন শুরু হওয়া কুসুমের নম্বরও বেশ কম। মাত্র ২.৭। যদিও বুলেট সরোজিনীর কাছের থেকে কেড়ে নিয়েছে স্লট। অর্থাৎ ৫টার স্লটে দর্শক নেই বললেই চলে। একই হাল সাড়ে ৫টাতেও। তেঁতুলপাতর নম্বর ২.১, আর তুই আমার হিরো-র ২.৯।
দেখে নিন টিআরপি-র সেরা ১০ তালিকা-
প্রথম: পরশুরাম (৬.৭)
দ্বিতীয়: পরিণীতা, ফুলকি (৬.৪)
তৃতীয়: জগদ্ধাত্রী (৬.৩)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.১)
পঞ্চম: চিরসখা (৫.৫)
ষষ্ঠ: গৃহপ্রবেশ (৫.৪)
সপ্তম: কথা/ কোন গোপনে মন ভেসেছে (৫.৩)
অষ্টম: চিরদিনই তুমি যে আমার (৪.৭)
নবম: মিত্তির বাড়ি (৪.০)
দশম: গীতা এলএলবি (৩.৬)
আরও পড়ুন: ছোটবেলায় হয় মা-বাবার ডিভোর্স, শ্বেতা তিওয়ারির মেয়ে পলককে ১৮ হতেই কী পরামর্শ সলমন খানের?
এদিকে নন ফিকশনের টিআরপি-র কথা ধরলে, দিদি নম্বর ১-এর সানডে ফিকশন পেয়েছে ৪.৭ রেটিং। অন্য দিকে ডান্স বাংলা ডান্সের রেটিং ৪.০। এবার প্রথম থেকেই ডান্স রিয়েলিটি শো যেন টিআরপিতে পেরে উঠছে না কিছুতেই। শনিবার জলসা ফিকশন পেয়েছে ৫.৬রেটিং, আর রবিবার জলসা ফিকশনের রেটিং ৪.০।
E-Paper











