TRP: ফুলকি টিআরপি টপার, তাহলে কোথায় গেল পরশুরাম? চিরদিনই তুমি যে আমার-এর নম্বর কমছে, চিরসখা আছে কি সেরা পাঁচে

বেঙ্গল টপার হল ফুলকি। যা দেখে হাসি ফুটল জি-র দর্শকদের মুখে। তাহলে পরশুরাম আজকের নায়ক কোথায়?

Published on: Jun 19, 2025 1:50 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেশ দেরিতেই এল চলতি সপ্তাহের টিআরপি। তবে দেখা গেল, আগের সপ্তাহের থেকে এবারেও সেরকম হেরফের নেই। এবারেও স্টার জলসার পরশুরাম আজকের নায়ক বেঙ্গল টপার। পেয়েছে ৬.৭ রেটিং। যদিও পরশুরাম একা টপে নেই, যৌথভাবে সেই স্থান দখলে রাখল ফুলকিও।

টিআরপিতে ফুলকির সঙ্গে যৌথভাবে স্লট লিড করল কোন মেগা?
টিআরপিতে ফুলকির সঙ্গে যৌথভাবে স্লট লিড করল কোন মেগা?

পরশুরামের কাছে স্লট হারা, জি বাংলার ধারাবাহিক পরিণীতা এবারেও তিন নম্বরে। রেটিং ৬.৩। অন্যদিকে, ফুলকি-র বিপরীতে থাকা স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ৬.১ রেটিং পেয়ে চতুর্থ স্থানে।

টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জি বাংলার সবচয়ে পুরনো মেগা জগদ্ধাত্রী। পেয়েছে ৬.৪ রেটিং। আর যার ফলে, এবারেও স্লট হারা শুধু নয়, প্রথম পাঁচে থাকতে অক্ষম হল কথা। পেল ৫.৪ রেটিং, আছে সপ্তম স্থানে।

পাঁচ নম্বরে চিরসখা ধারাবাহিক। স্বতন্ত্র-কমলিনীর গল্প ধীরে ধীরে দাগ কাটছে দর্শক মনে। প্রাপ্ত রেটিং ৫.৫। আর ফলে স্লট হারিয়ে জি বাংলার মিত্তির বাড়ি নেমে গেল সোজা দশে। ৪.১ পেল ধ্রুব-জোনাকি। দুজনের মান-অভিমান, কোর্টরুমের কচকচানি কি তাহলে দর্শকের ম ভেজাতে ব্যর্থ? অবশ্য, প্রথম থেকেই আদৃত-পারিজাতের জুটি সেভাবে জমিয়ে বসতে পারেনি।

দেখে নিন টিআরপি-তে সেরা দশ তালিকা-

প্রথম: পরশুরাম আজকের নায়ক, ফুলকি (৬.৭)

দ্বিতীয়: জগদ্ধাত্রী (৬.৪)

তৃতীয়: পরিণীতা (৬.৩)

চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.১)

পঞ্চম: চিরসখা (৫.৯)

ষষ্ঠ: গৃহপ্রবেশ (৫.৫)

সপ্তম: কথা (৫.৪)

অষ্টম: কোন গোপনে মন ভেসেছে (৫.১)

নবম: চিরদিনই তুমি যে আমার (৪.৮)

দশম: মিত্তির বাড়ি (৪.১)

নম্বর কমছে কো গোপনে মন ভেসেছে ধারাবাহিকেরও। শ্বেতা-রণজয়ের মেগার প্রাপ্ত রেটিং ৫.১। রয়েছে অষ্টম স্থানে। বিপরীতে থাকা গৃহপ্রবেশের কাছে হারিয়েছে স্লট। ৫.৫ পেয়ে গৃহপ্রবেশ ষষ্ঠ স্থানে। কৌশানম্বির এন্ট্রির পর থেকেই, টিআরপিতে বেশ ভালো ফল এই মেগার।

কয়েক সপ্তাহ ভালো রেটিং পেলেও, দিতিপ্রিয়া আর জিতু কমলের চিরদিনই তুমি যে আমারের নম্বর কমছে। চলতি সপ্তাহে নেমে এসেছে আট নম্বরে। দর্শকদের অভিয়োগ, গল্প যেন আটকেই আছে, এগোচ্ছে না আর! লুকিয়ে লুকিয়ে আর্য-অপর্ণার দেখা করা, আর্যর পরিচয় নিয়ে রহস্য, সবটা একইরকম। নতুন কোনো চমক নেই।

তবে দেখা গেল, গীতা এলএলবি ধারাবাহিকটি পিছলে গেল সেরা দশ থেকেই। একসময়ের টিআরপি পার, স্টার জলসার গীতা এলএলবি-র এই সপ্তাহের রেটিং ৩.৪।

সঙ্গে যদি ন ফিকশনের কথা বলতে হয়, তাহলে দেখা যাবে যে ডান্স বাংলা ডান্স-এর হাল বেশ খারাপ। মাত্র ৪.৭ রেটিং। এই প্রথম এত খারাপ ফল হল বাংলার অন্যতম বিখ্যাত ডান্স রিয়েলিটি শো-র।