ফের TRP টপার জগদ্ধাত্রী! পরশুরাম কোথায়? তরতরিয়ে বাড়ল চিরদিনই তুমি যে আমার-চিরসখার নম্বর, স্লট হারাল ফুলকি-কথারা

টিআরপিতে দুর্দান্ত ফল জগদ্ধাত্রী ও সয়ম্ভূর। যদিও জগদ্ধাত্রী একা নয়, বেঙ্গল টপার আরও একটি মেগা।

Published on: May 29, 2025 1:28 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের টপার জগদ্ধাত্রী। সম্প্রতিই ১০০০ পর্ব পার করল এই ধারাবাহিক। ধুমধাম করে হয় উদযাপনও। আর এতদিন পার করে এসেও, টিআরপিতে দুর্দান্ত ফল জগদ্ধাত্রী ও সয়ম্ভূর। যদিও জগদ্ধাত্রী একা নয়, বেঙ্গল টপার আরও একটি মেগা, সেটা হল পরশুরাম।

টিআরপিতে বেঙ্গল টপার কোন কোন মেগা?
টিআরপিতে বেঙ্গল টপার কোন কোন মেগা?

দ্বিতীয় স্থানে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। আর তিন নম্বরে যৌথভাবে রয়েছে ফুলকি ও পরিণীতা। নম্বর বাড়ল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেরও। অপর্ণা আর আর্যর কেমিস্ট্রি সুপার ডুপার হিট। অসম বয়স নিয়ে ট্রোল করেছিল যারা, তাঁরাই বলা চলে গল্পের টানে মন্ত্রমুগ্ধ।

চার নম্বরে যৌথভাবে চিরসখা ও গৃহপ্রবেশ। এই প্রথম টিআরপি-র সেরা পাঁচে জায়গা হল স্বতন্ত্র-কমলিনীদের।

দেখে নিন টিআরপিতে সেরা ১০ তালিকা-

প্রথম: জগদ্ধাত্রী/ পরশুরাম আজকের নায়ক (৬.৬)

দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.২)

তৃতীয়: ফুলকি/ পরিণীতা (৫.৯)

চতুর্থ: গৃহপ্রবেশ/ চিরসখা (৫.২)

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার/ কথা (৪.৯)

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে/ অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.৭)

সপ্তম: গীতা এলএলবি (৩.৯)

অষ্টম: মিত্তির বাড়ি (৩.৬)

নবম: দুগ্গামণি ও বাঘমামা (45min)/ তুই আমার হিরো (২.৭)

দশম: তেঁতুলপাতা (২.২)

পাঁচে রয়েছে কথা ধারাবাহিকও। এবার যৌথভাবে ছয় নম্বরে কোন গোপনে মন ভেসেছের সঙ্গে জায়গা হয়েছে অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min)-এর। চিরদিনই তুমি যে আমারের কাছে ক্রমাগত স্লট হারিয়ে গীতা এলএলবি সাত নম্বরে। প্রাপ্ত নম্বর ৩.৯। একই হাল মিত্তির বাড়িরও। চিরসখার কাছে স্লট হারিয়ে আদৃত-পারিজাতের মেগা অষ্টম স্থানে। নয় নম্বরে ফের দুটি মেগা, জি বাংলার দুগ্গামণি ও বাঘমামা (45min) আর তুই আমার হিরো।