গোপনে ভিনধর্মে বিয়ে, এবার বাবা হলেন ‘তুঁতে’ অভিনেতা, আরেফিনের ছেলে হল না মেয়ে?
নতুন বছরে আরেফিন-তানিয়ার ঘরে নতুন সদস্য়। বাবা হলেন তুঁতে খ্য়াত অভিনেতা। সুখবর ভাগ করে নিয়েছেন স্ত্রী।
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সৈয়দ আরেফিন। কারুর কাছে তিনি পরিচিত ‘শান্টু গুণ্ডা’ হিসাবে আবার কারুর কাছে ময়ূখ নামে। পুতুল টিটিপি-তে দর্শক হালে দেখেছে আরেফিনকে। যদিও তাঁর কেরিয়ারের সবচেয়ে চর্চিত মেগা স্টার জলসার খেলাঘর। এছাড়াও ‘ইরাবতীর চুপকথা’, ‘তুঁতে’র জনপ্রিয় মেগার লিড হিরো তিনি।

ব্য়ক্তিগত জীবনকে হামেশাই লাইমলাইট থেকে দূরে রাখেন অভিনেতা। তবে নতুন বছরে জানা গেল সুখবর। বাবা হয়েছে সৈয়দ আরেফিন। তবে নিজে এই নিয়ে এখনও টুঁ শব্দটি করেননি অভিনেতা। সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেতার স্ত্রী তানিয়া মুখোপাধ্য়ায়। নিজের বিয়ের খবরও বেমালুম চেপে রেখেছিলেন অভিনেতা।
২০২৪ সালের এপ্রিল মাসে জানা যায় হিন্দু ব্রাহ্মণ কন্যেকে গোপনে বিয়ে করেছেন অভিনেতা। যদিও বিয়েটা ২০২৩ সালেই সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ের প্রায় তিন বছর পর দু থেকে তিন হলেন সৈয়দ-তানিয়া।
শুধু মা হওয়ার সুখবরই সামনে আনেননি তানিয়া। একরত্তির মিষ্টি ছবিও ভাগ করে নিয়েছেন। যদিও সেখানে স্টিকার সাঁটা রয়েছে। তবে মুখ বেশ স্পষ্ট। ছেলে হয়েছে না মেয়ে, তা স্পষ্ট করেননি তানিয়া। তবে সূত্রের খবর, ছেলের বাবা হয়েছেন অভিনেতা।

ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাকে তানিয়া। সাদা চাদরে মোড়া একরত্তিকে কোলে নিয়ে মিষ্টি ছবি লেন্সবন্দি করেছেন আরেফিনের স্ত্রী। তানিয়া পেশায় সরকারি কর্মী। প্রশাসনিক মহলের সঙ্গে যুক্ত তানিয়া। সরকারি চাকরি করার আগে তানিয়াও অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই নাকি চিত্তরঞ্জনের ছেলে আরেফিনের সঙ্গে আলাপ জমে তাঁর।
আরেফিনকে শেষ ছোটপর্দায় দেখা গিয়েছে সান বাংলার পুতুল টিটিপিতে। তাঁর বাবা হওয়ার খবর নিঃসন্দেহে ফ্যানেদের জন্য বড় খবর।












