Tollywood Same-Sex Marriage: টলিউডের প্রথম সমকামী বিয়ে! চরম গোপনীয়তা, শনিবার ছাদনাতলায় গেলেন দুই অভিনেত্রী
শনিবার বিয়ে করলেন টলিউডের দুই অভিনেত্রী। বেশ ঘটা করেই হয়েছিল সব আয়োজন। যদিও আমন্ত্রিতের তালিকায় ছিল মাত্র ১০০জন। তারমধ্যে টলিউডের কিছু তারকারও নাম ছিল।
শনিবার টলিপাড়ায় ঘটল এক বিরল ঘটনা। বেশ গোপনীয়তার মধ্যে দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন দুই অভিনেত্রী। সমকামী বিয়ে অবশ্য কলকাতায় এই প্রথম নয়। তবে দুই অভিনেত্রীর বিয়ের ঘটন একটু হলেও চমকে দিয়েছে। বেশ ঘটা করেই হয়েছিল সব আয়োজন। যদিও আমন্ত্রিতের তালিকায় ছিল মাত্র ১০০জন। তারমধ্যে টলিউডের কিছু তারকারও নাম ছিল।
টলিউডের সমকামী বিয়ে।
কিন্তু গোপনীয়তার ক্ষেত্রে ছিল কড়া নজর। বিয়েবাড়িতে ছবি তোলা ছিল মানা। আর তা তুললেও পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়াতে। কারণ এই দুই অভিনেত্রী এখনই চান না ব্যাপারটা জনসম্মুখে আসুক।
তা কারা করলেন বিয়ে? পাত্রীদের মধ্যে একজন ছোট পর্দায় সাইড রোলে বেশ জনপ্রিয়। যদিও নিজের থেকে বয়সে একটু বড় চরিত্রেই দেখা যায় তাঁকে। কখনো তিনি নায়িকার মা, আবার কখনো নায়িকার কাকি-শাশুড়ি। সঙ্গে আবার পাহাড়ে হোমস্টের বিজনেসও রয়েছে তাঁর।
অন্য দিকে, আরেকজন মূলত মডেলিং জগতের সঙ্গে যুক্ত। টুকটাক ধারাবাহিকে কাজ করেছেন, একটি সিনেমাতে মুখ্য চরিত্রেও ছিলেন। তবে সেভাবে খ্যাতি পাননি। একে-অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। একে-অন্যের ছবিতে এরা দুজন দিয়ে যান লাভ রিয়্যাক্টও। তবে একসঙ্গে ছবি শেয়ার করেননি কখনোই।
ভারতে বর্তমানে সমকামী বিয়ে আইনত বৈধ নয়, যদিও সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধমুক্ত করেছে এবং গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। তবে বিয়ে মানেই তো দুটো মনের মিলন। এক্ষেত্রে লিঙ্গ, বয়স কিছুই বাধা হতে পারে না! ইতিমধ্যেই এই আইন বদলানো নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। সমাজের আর পাঁচজনেরও উচিত এই বিষয়টাকে খোলা মনে স্বীকার করার। নাকি কোনো ট্রোলের বিষয় বানানো।
News/Entertainment/Tollywood Same-Sex Marriage: টলিউডের প্রথম সমকামী বিয়ে! চরম গোপনীয়তা, শনিবার ছাদনাতলায় গেলেন দুই অভিনেত্রী