'দেখতে না পাওয়ার কষ্ট...', রেখার ‘উমরাও জান’ নিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?

ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রেখা অভিনীত ‘উমরাও জান’। তবে বিদেশে থাকার দরুন এই ছবিটি দেখতে না পাওয়ার দুঃখ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

Published on: Jun 23, 2025 2:08 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

১৮৯৯ সালের ঐতিহাসিক উপন্যাস উমরাও জান আদা অবলম্বনে নির্মিত হয়েছিল এই ছবিটি। এই সিনেমাটি সেরা সঙ্গীত পরিচালনা, সেরা শিল্প পরিচালনা, সেরা মহিলা প্লেব্যাক গায়িকার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল। এছাড়া ৩টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল ছবিটি।

রেখার ‘উমরাও জান’ নিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?
রেখার ‘উমরাও জান’ নিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কার আসন্ন ছবি প্রসঙ্গে

প্রিয়াঙ্কা অভিনয় করবেন ইদ্রিস এলবা এবং জন সিনার সাথে হেডস অফ স্টেট-এ। এছাড়া ভক্তরা প্রিয়াঙ্কাকে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিরা ‘সিটাডেল ২’-তেও দেখতে পাবেন।

আরও পড়ুন: শুধু ‘সিতারে জামিন পর’ নয়, আমিরের এই ছবিগুলিও হলিউডের ছবির নকল! তালিকায় আছে কী কী?

আরও পড়ুন: বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?

সবথেকে বড় কথা হলিউডের পাশাপাশি বলিউডেও আবার দেখা যাবে অভিনেত্রীকে। প্রিয়াঙ্কা এসএস রাজামৌলির আসন্ন ছবিতে মহেশ বাবুর সাথে অভিনয় করবেন। শুধু তাই নয়, দ্য ব্লাফে তিনি উনবিংশ শতাব্দীর একজন ক্যারিবিয়ান জলদস্যু চরিত্রে অভিনয় করবেন।

রেখার ‘উমরাও জান’ নিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?
রেখার ‘উমরাও জান’ নিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?

আগামী ২৭ জুন বড় পর্দায় পুনরায় মুক্তি পাবে রেখা অভিনীত উমরাও জান। রেখার এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেলেও বিদেশে থাকার দরুন এই ছবিটি দেখতে পাবেন না প্রিয়াঙ্কা চোপড়া। রেখার ছবিটিকে প্রিয় ছবি অভিহিত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী।

রেখা, ফারুক শেখ এবং নাসিরউদ্দিন শাহ অভিনীত উমরাও জান ছবির একটি ছোট্ট ক্লিপিং শেয়ার করে প্রিয়াংকা লেখেন, আমার প্রিয় সিনেমা এবং অভিনেতাদের সমর্থন করতে না পারাটা আমার কাছে খুবই দুঃখের। এটি সত্যি কিংবদন্তি রাত হতে চলেছে। অভিনন্দন রে ম্যাম #রেখা ম্যাম #নাসিরউদ্দিন শাহ স্যার।

আরও পড়ুন: টিজার মুক্তি পেতেই বিতর্কে দ্য বেঙ্গল ফাইলস, বিবেকের বিরুদ্ধে FIR তৃণমূল নেতার

আরও পড়ুন: মনের মানুষের সঙ্গে প্যারিসে ভ্রমণ ঋতাভরীর, পোস্ট করলেন একগুচ্ছ ছবি

উমরাও জান প্রসঙ্গে

১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘উমরাও জান’। ছবিতে রেখার অভিনয়ের পাশাপাশি রেখার লুক সেই সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল। আজও এত বছর পরেও রেখার সেই লুক বারবার রিক্রিয়েট করেন পরিচালকরা। এত বছর পর অবশেষে আগামী ২৭ জুন আবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।