'ভালো হোক বা খারাপ, সময় বদলাবেই…', বিচ্ছেদের গুজবের মাঝে রহস্যময় পোস্ট বীরের

বলিউডের তারকাদের মধ্যে প্রেম এবং বিচ্ছেদের গুজব প্রায়শই শুনতে পাওয়া যায়। একদিকে যেমন বিয়ের খবর শোনা যায় তেমন অন্যদিকে বহুদিনের দাম্পত্যে বিচ্ছেদের সুরও শুনতে পাওয়া যায়। সম্প্রতি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছিল নেটপাড়া।

Published on: Jan 15, 2026 3:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের তারকাদের মধ্যে প্রেম এবং বিচ্ছেদের গুজব প্রায়শই শুনতে পাওয়া যায়। একদিকে যেমন বিয়ের খবর শোনা যায় তেমন অন্যদিকে বহুদিনের দাম্পত্যে বিচ্ছেদের সুরও শুনতে পাওয়া যায়। সম্প্রতি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছিল নেটপাড়া।

বিচ্ছেদের গুজবের মাঝে রহস্যময় পোস্ট বীরের
বিচ্ছেদের গুজবের মাঝে রহস্যময় পোস্ট বীরের

তারার সঙ্গে বিচ্ছেদের গুজবের মধ্যেই একটি নতুন ফটোশুটের ঝলক শেয়ার করেন বীর। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, সময় ভালো হোক বা খারাপ, একদিন না একদিন সেটা বদলাবেই। বীরের এই পোস্ট দেখে অনেকেই মনে করেছেন হয়তো মন খারাপ থেকেই তিনি এই পোস্ট করেছেন তাই কমেন্ট বক্সে সহানুভূতির ঝড় বয়ে গিয়েছে।

আরও পড়ুন: এটা কি পিসির লেখা স্ক্রিপ! ‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

একজন লিখেছেন, আপনি যথেষ্ট হ্যান্ডসাম অনেক মেয়ে পেয়ে যাবেন তাই এতটা চিন্তা করার কিছু নেই। অন্য একজন মন্তব্য করে লিখেছেন, দয়া করে ব্রেকআপ করবেন না। আপনাদের দুজনকে একসঙ্গে ভীষণ ভালো লাগে। তৃতীয় একজন লিখেছেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না।

কিন্তু পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ক্যাপশন ডিলিট করে দিয়ে শুধুমাত্র মহাদেবের ত্রিশূলের ইমোজি পোস্ট করেছেন ক্যাপশনে। কিন্তু ততক্ষণে অভিনেতার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, তারার সঙ্গে ব্রেকআপের গুজব তখন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে যখন নুপুরের বিয়েতে একাই অতিথি হয়ে গিয়েছিলেন বীর। অনুষ্ঠানে সলমন বা কৃতির মত বড় বড় তারকারা উপস্থিত থাকলেও সকলের নজর ছিল শুধুমাত্র বীরের ওপর।

আরও পড়ুন: বিয়ের মন্ডপে বসে বাবিল, ঘরে লুকিয়ে আগন্তুককে ফোন কোয়েলের, কী ঘটতে চলেছে চিরসখায়?

গুজব কখন শুরু হয়েছিল?

এই মাসের গোড়ার দিকে একটি কনসার্টের বিতর্কিত ভাইরাল ক্লিপটি ভাইরাল হওয়ার পর এই জুটির মধ্যে ঝামেলা শুরু হয় বলে মনে হচ্ছে। তারা ফুটেজটিকে ‘পেইড পিআর’ বলে সমালোচনা করেছেন কিন্তু তারপর থেকেই দুই তারকার মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে ওঠে।